Logo
Logo
×

জাতীয়

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়লো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৩:৪৯ পিএম

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতা আরও দুই মাস বাড়লো

ছবি : সংগৃহীত

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড কর্মকর্তাদের বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতার মেয়াদ আরও ৬০ দিন বৃদ্ধি করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, আগামী ১৪ জুলাই থেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন ও তার ওপরের পদমর্যাদার কর্মকর্তারা ‘দ্য কোড অব ক্রিমিনাল প্রসিডিউর, ১৮৯৮’ এর ১২(১) ও ১৭ ধারার আওতায় বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। এই ক্ষমতা কোস্টগার্ড ও বিজিবিতে প্রেষণে নিয়োজিত সমপদমর্যাদার কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

এ ক্ষমতার আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তারা ফৌজদারি কার্যবিধির ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ বিবেচনা করতে পারবেন।

উল্লেখ্য, ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর প্রথমবারের মতো সেনা, নৌ ও বিমানবাহিনীকে এই বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেওয়া হয়। এরপর থেকে প্রতি দুই মাস পরপর এ ক্ষমতার মেয়াদ বাড়ানো হয়ে আসছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন