Logo
Logo
×

জাতীয়

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ পিএম

উপজেলা পর্যায়ে আদালত সম্প্রসারণে একমত রাজনৈতিক দলগুলো

ছবি : সংগৃহীত

বিচারপ্রাপ্তির পথকে আরও সহজ ও স্থানীয় পর্যায়ে পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে অধস্তন আদালত সম্প্রসারণের প্রস্তাবে নীতিগতভাবে একমত হয়েছে দেশের সব রাজনৈতিক দল। তবে জেলা সদর থেকে খুব কাছের উপজেলাগুলোতে আদালত স্থাপনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছে বেশিরভাগ দল।

সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এই ঐকমত্যে পৌঁছায় ৩০টি রাজনৈতিক দল। বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এবং সঞ্চালনা করেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

সংলাপে কমিশনের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়—উপজেলার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, জেলা সদর থেকে দূরত্ব, যাতায়াত ব্যবস্থা ও মামলার চাপ বিবেচনায় কোন কোন উপজেলায় স্থায়ী আদালত স্থাপন করা হবে, তা নির্ধারণে একটি কার্যকর রূপরেখা তৈরি করতে হবে। বর্তমানে চালু থাকা চৌকি আদালতগুলোর কার্যকারিতা পর্যালোচনা করে সেগুলোর পুনর্বিন্যাস বা স্থায়ীকরণের সুপারিশও উঠে আসে আলোচনায়।

প্রস্তাব অনুযায়ী, এসব আদালতে সিনিয়র সহকারী জজ এবং প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট নিয়োগসহ দেওয়ানি মামলার আর্থিক এখতিয়ার সময়োপযোগীভাবে বাড়ানোর আহ্বান জানানো হয়। উপজেলা পর্যায়ে আইনগত সহায়তা কর্মসূচিকেও আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।

কয়েকটি দল প্রস্তাব করে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই আদালত সম্প্রসারণের কাজ সম্পন্ন করার জন্য একটি সময়সূচি নির্ধারণ করা উচিত।

বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, সিপিবি, এবি পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি এই বৈঠকে অংশ নেন। এছাড়া উপস্থিত ছিলেন ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান এবং মো. আইয়ুব মিয়া।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন