Logo
Logo
×

জাতীয়

জাতীয় ঐকমত্য কমিশন কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবে না: আলী রীয়াজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ জুলাই ২০২৫, ০১:৪৫ পিএম

জাতীয় ঐকমত্য কমিশন কারো ওপর কোনো কিছু চাপিয়ে দেবে না: আলী রীয়াজ

ছবি : সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেবে না বলে জানিয়েছেন কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ। সোমবার (৭ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি বলেন, কমিশনের লক্ষ্য—সব পক্ষের মতামতকে গুরুত্ব দিয়ে গঠনমূলক সংলাপ এগিয়ে নেওয়া।

আলোচনার সূচনায় তিনি বলেন, “আমরা কোনো প্রস্তাব চাপিয়ে দিচ্ছি না। বরং বিভিন্ন দলের মতামত ও আপত্তির ভিত্তিতে সংশোধনী আনা হচ্ছে। উদাহরণস্বরূপ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি) নিয়ে বেশিরভাগ রাজনৈতিক দলের আপত্তির প্রেক্ষিতে কমিশন সংশোধিত প্রস্তাব পেশ করেছে।”

ভুল বোঝাবুঝি এড়াতে কমিশন সচেতনভাবে অগ্রসর হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অনেক বিষয়ে ঐকমত্য না থাকায় তা বাদ দিয়েই আলোচনা এগিয়ে নেওয়া হচ্ছে।

আলী রীয়াজ আরও বলেন, “এই ইতিবাচক ধারাবাহিকতা ধরে রাখা জরুরি। দ্রুত সময়ের মধ্যে কাজ সম্পন্ন করতে হলে সকল পক্ষের সহযোগিতা একান্ত প্রয়োজন।”

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন