Logo
Logo
×

জাতীয়

গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে: প্রেস সচিব

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৩:১৬ পিএম

গত ১৫ বছরের সাংবাদিকতা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে: প্রেস সচিব

ছবি- সংগৃহীত

গত ১৫ বছরের সাংবাদিকতার অবস্থা নিয়ে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, অতীত সরকারের সময় সাংবাদিকরা সরাসরি নিয়ন্ত্রণের মধ্যে থাকলেও এখন স্বাধীন সাংবাদিকতা রক্ষায় আন্তর্বর্তী সরকার পদক্ষেপ নিচ্ছে।

শনিবার (৫ জুলাই) সকালে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার (বিজেসি) আয়োজিত পর্যালোচনা ও মতবিনিময় সভায় তিনি আরও বলেন, গণমাধ্যম যেন কোনো সংস্থার ভয়-ভীতি বা নিয়ন্ত্রণে না পড়ে, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান সরকার গণমাধ্যমে ন্যূনতম হস্তক্ষেপ করছে এবং স্বাধীনতা নিশ্চিত করার চেষ্টা করছে।

সভায় তিনি সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার প্রস্তাব দেন। এছাড়া সম্প্রচার মাধ্যমের জন্য পৃথক কমিশন গঠনের দাবি তোলে বিজেসি, পাশাপাশি সাংবাদিকদের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও আলাদা বেতন কাঠামোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরে।

সংগঠনটি প্রশ্ন তোলে, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশের চার মাস পার হলেও এখনও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই কেন। এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন