ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু, ৩৫৮ জন হাসপাতালে
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৬:০৯ পিএম
ছবি : সংগৃহীত
দেশজুড়ে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা আবারও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগটিতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে, একই সময়ে নতুন করে ৩৫৮ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে মোট প্রাণহানি দাঁড়িয়েছে ৪৫ জনে এবং আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ১১ হাজার ৪৫৬ জনে।
বৃহস্পতিবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিভাগভিত্তিক ভর্তি রোগীর সংখ্যা:
- বরিশাল (সিটি করপোরেশনের বাইরে): ১৫০ জন
- চট্টগ্রাম (সিটি করপোরেশনের বাইরে): ৩২ জন
- ঢাকা বিভাগ (সিটি করপোরেশনের বাইরে): ৪৫ জন
- ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন: ৩৯ জন
- ঢাকা উত্তর সিটি করপোরেশন: ৩৯ জন
- খুলনা (সিটি করপোরেশনের বাইরে): ১৪ জন
- রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে): ২৯ জন
- ময়মনসিংহ: ৫ জন
চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত আক্রান্ত রোগীদের মধ্যে ৫৯ দশমিক ১ শতাংশ পুরুষ এবং ৪০ দশমিক ৯ শতাংশ নারী বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।



