Logo
Logo
×

জাতীয়

কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙ্গিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র

Icon

সাব্বির হোসেন, কিশোরগঞ্জ :

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১০:০৩ পিএম

কিশোরগঞ্জে মসজিদের নাম ভাঙ্গিয়ে জায়গা দখলের ষড়যন্ত্র

ছবি-যুগের চিন্তা

কিশোরগঞ্জে সদর উপজেলার মারিয়া ইউনিয়নে মসজিদের নাম ভাঙ্গিয়ে জায়গা দখলের ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (০২ জুলাই) সন্ধ্যায় কিশোরগঞ্জ প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মোঃ রাহাদ মিয়া, মোঃ আলামিন, মোঃ বিপুল, মোছাঃ রুনা প্রমুখ।

লিখিত বক্তব্যে ভুক্তভোগী রাহাত অভিযোগ করে বলেন, পৈত্রিক ভিটায় বাড়ি নির্মাণ কাজ শুরু করেন। এ সময় নির্মাণাধীন বাড়িতে প্রতিবেশী আ: রহিমের ছেলে মাসুদ মিয়া, নূর উদ্দিনের ছেলে মকবুল, জামালের ছেলে কিবরিয়া, জহুর আলীর ছেলে ইসমাইল,গনির ছেলে আল আমিন, এখলাছ মিয়ার ছেলে ইমরান, তোতা মিয়ার ছেলে ইছহাক মিয়া এবং মৃত ইসরাইল কেরানির ছেলে ফেরদৌস মিয়া অকথ্য ভাষায় গালিগালাজ করে বাড়ি নির্মাণে বাঁধা দেয়। এছাড়াও পরিবারের সদস্যদের হুমকি দেয়। এসময় তারা বলেন আমরা মসজিদের জায়গায় ঘর নির্মাণ করছি। আমাদের যে জায়গা মসজিদের জন্য দেয়ার তা আলাদা করে দেয়া হয়েছে তারপরও তারা ষড়যন্ত্র করে ঘর নির্মাণের জায়গা মসজিদের জন্য দেয়া হয়েছে বলে মিথ্যা অভিযোগ তুলছে। এতে মসজিদের বিভিন্ন ধর্মীয় কার্যক্রম ব্যাহত হচ্ছে। 

এসময় তিনি অশুভ ও অসৎ এ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে স্থানীয় ধর্মপ্রাণ মুসুল্লিদের অনুরোধ করেন। 

এ বিষয়ে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান,  এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন