Logo
Logo
×

জাতীয়

২৮ বাংলাদেশি ইরান থেকে ঢাকা ফিরলেন

Icon

অনলাইন ডেস্ক :

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ০৩:৫৫ পিএম

২৮ বাংলাদেশি ইরান থেকে ঢাকা ফিরলেন

ছবি-সংগৃহীত

ইরানের রাজধানী তেহরান থেকে প্রথম দফায় ২৮ বাংলাদেশি নাগরিক দেশে পৌঁছেছেন। আজ মঙ্গলবার (১ জুলাই) সকালে তারা ঢাকা পৌঁছান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইরান থেকে দুবাই হয়ে ২৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। গতকাল সোমবার তারা পাকিস্তানের করাচি থেকে দুবাইয়ের উদ্দেশে রওয়ানা দেন। সেখান থেকে বিমানযোগে ঢাকায় আসেন।

ইরান-ইসরায়েল সংঘাতের পরিপ্রেক্ষিতে তেহরান থেকে প্রথম দফায় গত ২৫ জুন সড়ক পথে ২৮ জন বাংলাদেশি দে‌শের উ‌দ্দে‌শে রওয়ানা দেন। তারা ইরান থে‌কে স্থলপ‌থে পা‌কিস্তান সীমা‌ন্তে প্রবেশ ক‌রেন। সেখান থে‌কে তা‌দের নি‌য়ে আসা হয় পাকিস্তানের করাচিতে।

প‌রে করা‌চি থে‌কে বিমান‌যো‌গে তা‌দের দুবাই নি‌য়ে যাওয়া হয়। দুবাই থে‌কে তাদের দে‌শে ফি‌রি‌য়ে আনা হ‌য়ে‌ছে।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন