Logo
Logo
×

জাতীয়

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১১:৩৭ এএম

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে মাসব্যাপী অনুষ্ঠানমালার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সকাল ১১টায় প্রধান উপদেষ্টা কার্যালয়ে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠান বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত হবে।

মঙ্গলবার (১ জুলাই) প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত “জুলাই স্মৃতি উদযাপন” কর্মসূচি পালিত হবে। এর আগে ২৪ জুন এক সরকারি ঘোষণায় মাসব্যাপী এই আয়োজনের সূচনা জানানো হয়।

প্রথম দিনে দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে জুলাই হত্যাকাণ্ডে শহীদদের স্মরণে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি আজই “জুলাই ক্যালেন্ডার” প্রকাশ করা হবে এবং খুনিদের বিচারের দাবিতে এক গণস্বাক্ষর কর্মসূচি শুরু হবে, যা চলবে ১ আগস্ট পর্যন্ত। শহীদদের সম্মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে চালু হচ্ছে একটি বিশেষ শিক্ষাবৃত্তি কর্মসূচিও।

প্রধান উপদেষ্টা আজ আনুষ্ঠানিকভাবে ক্যালেন্ডার উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির সূচনা করবেন। এছাড়াও মাসব্যাপী নানা অনুষ্ঠানের সময়সূচি নির্ধারণ করা হয়েছে ৫ জুলাই, ৭ জুলাই ও ১৪ জুলাই—যেখানে সাংস্কৃতিক ও স্মরণসভা কেন্দ্রিক আয়োজন থাকবে।

এ কর্মসূচির সমাপ্তি ঘটবে ৫ আগস্টে, যেটিকে ‘৩৬ জুলাই’ নামে চিহ্নিত করা হয়েছে। দিনটিতে থাকছে—ভিডিও শেয়ারিং, ৩৬ জেলার কেন্দ্রে স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারকে সম্মাননা, বিজয় মিছিল, এয়ার শো, গানের আয়োজন এবং “৩৬ ডেইস অব জুলাই” শীর্ষক ডকুমেন্টারি প্রদর্শনসহ নানা আয়োজন।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এই ঐতিহাসিক ঘটনাকে “জুলাই বিপ্লব” বা “জুলাই গণঅভ্যুত্থান” হিসেবে চিহ্নিত করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন