Logo
Logo
×

জাতীয়

২৪ ঘণ্টায় ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৫, ০৮:২৯ পিএম

২৪ ঘণ্টায় ২৪৪ জন ডেঙ্গু আক্রান্ত

ছবি : সংগৃহীত

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, তবে এই সময়ের মধ্যে কোনো মৃত্যু হয়নি। 

মঙ্গলবার (১৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩৮ জন, চট্টগ্রাম বিভাগে ১৯ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ২৬ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে চার জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩২ জন, ময়মনসিংহ বিভাগে একজন এবং রাজশাহী বিভাগে ২৪ জন রয়েছেন।  

জুনের প্রথম ১৭ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে, আর এই সময়ে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ১২১ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩০ জনের, আর মোট ভর্তি হয়েছেন ৬ হাজার ৪৬৬ জন। আক্রান্তদের মধ্যে ৫৯ দশমিক ২ শতাংশ পুরুষ ও ৪০ দশমিক ৮ শতাংশ নারী।  

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ২০৯ ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ বছর মোট ৫ হাজার ৬৯৮ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।  

চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত মোট ৬ হাজার ২২২ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। জানুয়ারি থেকে মে পর্যন্ত প্রতিটি মাসে ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে পরিবর্তিত হয়েছে, যা স্বাস্থ্য কর্তৃপক্ষের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন