Logo
Logo
×

জাতীয়

নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন, রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ জুন ২০২৫, ০১:৪১ পিএম

নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন, রেফারির ভূমিকায় থাকবে ইসি: সিইসি

ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। কমিশনের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, ইসি নিরপেক্ষ রেফারির ভূমিকা পালন করবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।  

রোববার (১৫ জুন) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ঈদ পরবর্তী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। সভায় চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

সিইসি বলেন, নির্বাচন সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সুন্দরভাবে সম্পন্ন করতে কমিশন নিরলসভাবে কাজ করছে। তিনি কর্মকর্তাদের উদ্দেশে বলেন, ‘আমাদের শপথ হবে জাতিকে একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। রমজানের সময়ও প্রতিশ্রুতি দিয়েছিলেন, আজ আবারও সে শপথ পুনর্ব্যক্ত করছি—আমরা নিরপেক্ষভাবে কাজ করবো, কোনো দলের পক্ষ নিবো না, আইন অনুযায়ী দায়িত্ব পালন করবো।’  

তিনি আরও জানান, আন্তর্জাতিক মহলে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও প্রস্তুতি সম্পর্কে ইতিবাচক বার্তা দেওয়া হচ্ছে। লন্ডন ও জাপানসহ বিভিন্ন দেশের নেতারা ইসির ওপর আস্থা রাখছেন এবং একটি ঐতিহাসিক নির্বাচন উপহার দেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন।  

সিইসি বলেন, ‘আমরা রেফারির ভূমিকায় থাকবো। যারা প্রতিদ্বন্দ্বিতা করবে, তারা মাঠে খেলবে। যারা জিতবে, তারা জয়লাভ করবে। কিন্তু আমাদের দায়িত্ব থাকবে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করা।’  

নির্বাচন কমিশন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলে তিনি মন্তব্য করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন