ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের নতুন সভাপতি সাঈদ খান, সম্পাদক জসিম
আরাফাত হোসেন
প্রকাশ: ১৭ জুলাই ২০২৬, ১০:৩৫ পিএম
বামে সাধারন সম্পাদক সালাহ উদ্দিন জসিম, ডানে সভাপতি সাঈদ আহমেদ খান
ঢাকাস্থ কুমিল্লা সাংবাদিক ফোরামের (সিজেএফডি) কার্যনির্বাহী কমিটির নির্বাচন-২০২৬ সম্পন্ন হয়েছে। এতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সাঈদ আহমেদ খান এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সালাহ উদ্দিন জসিম। আজ ১৭ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত এই নির্বাচনে ফোরামের সদস্যরা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ১৭৯ জন ভোটারের মধ্যে ১৬২ জন সদস্য তাদের ভোট প্রদান করেন।
নির্বাচনের ঘোষিত ফলাফল অনুযায়ী, সভাপতি পদে সাঈদ আহমেদ খান ৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দ্বী আ. ন. ম কুদরাত-ই-খোদ পেয়েছেন ৪১ ভোট। সাধারণ সম্পাদক পদে সালাহ উদ্দিন জসিম ৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. শরিফুল ইসলাম ৬৪ ভোট এবং সাইয়ীদ আবদুল মালিক ৬৬ ভোট পেয়েছেন।অন্যান্য গুরুত্বপূর্ণ পদের মধ্যে ১০০ ভোট পেয়ে অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিজাম উদ্দিন দরবেশ। সহ-সভাপতি পদে মোসাম্মাৎ নাসরীন সুলতানা (৬১ ভোট) এবং সালাম ফাররুক (৮০ ভোট) নির্বাচিত হয়েছেন।
যুগ্ম-সম্পাদক পদে ফারজানা আফরিন (৭৫ ভোট) এবং মনির আহমাদ জারিফ (৮১ ভোট) বিজয়ী হয়েছেন।এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে মো. শাহ নেওয়াজ বাবলু (৮৫ ভোট), দপ্তর সম্পাদক পদে মো. আশিকুর রহমান (৯৯ ভোট), সমাজ কল্যাণ সম্পাদক পদে হাবিবুর রহমান বাবু (৬৭ ভোট), তথ্য-প্রযুক্তি সম্পাদক পদে এ এফ এম রাসেল পাটোয়ারী (৬৫ ভোট) এবং শিক্ষা-প্রশিক্ষণ সম্পাদক পদে কাজী দ্বীন মোহাম্মদ বেলাল (৮১ ভোট) নির্বাচিত হয়েছেন।
কার্যনির্বাহী সদস্য হিসেবে ৫টি পদে বিজয়ী হয়েছেন— দিদারুল আলম দিদার (১১৭ ভোট), মোহাম্মদ আবদুল অদুদ (৭৪ ভোট), কমল চৌধুরী (৭৩ ভোট), মো. আবু তাহের (৭৩ ভোট) এবং শারমিন সুলতানা রিনা (৫৭ ভোট)।অন্যদিকে প্রচার-প্রকাশনা সম্পাদক পদে শাহাদাত হোসেন (রাকিব), ক্রীড়া-সাংস্কৃতিক সম্পাদক পদে আহমেদ আজম, আন্তর্জাতিক সম্পাদক পদে ইয়াসিন রানা এবং ইভেন্ট-আপ্যায়ন সম্পাদক পদে মাহমুদুল হাসান বিপ্লব সিকদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন কমিশন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষে এই ফলাফল ঘোষণা করেন এবং বিজয়ী প্রার্থীদের অভিনন্দন জানান।



