Logo
Logo
×

আইন-আদালত

আনিসুল-সালমান ফের রিমান্ডে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:৫৩ পিএম

আনিসুল-সালমান ফের রিমান্ডে

ছবি সংগৃহীত

ধানমন্ডিতে রিয়াজ (২৩) নামে এক যুবক হত্যা মামলায় শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং নুরু মিয়ার দুই দিনের রিমান্ড মঞ্জর করেছেন আদালত। আজ বুধবার (২৮ মে) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেরা মাহবুব আদেশ দেন।

এছাড়া সালমান এফ রহমানকে যাত্রাবাড়ি থানার একটি হত্যাচেষ্টা মামলায়, আনিসুল হককে একই থানার একটি হত্যা মামলায় আরেকটি হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এর আগে মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।

রিয়াজ হত্যা মামলায় সালমান এফ রহমান, আনিসুল হক, নুরু মিয়া এবং সোহানুর রহমান আজাদের পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআইর পরিদর্শক মুহাম্মদ কামরুজ্জামান সিকদার।

আদালত আসামিদের গ্রেপ্তার দেখানোর বিষয়ে এবং রিমান্ড শুনানির দিন বুধবার ধার্য করেন। এদিন শুনানিকালে তাদের আদালতে হাজির করা হয়। আদালত প্রথমে আসামিদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন। এর চার আসামির রিমান্ডের বিষয়ে শুনানি হয়।

রিয়াজ হত্যা মামলার অভিযোগ থেকে জানা যায়, গত আগস্ট রাজধানীর ধানমন্ডির সাইন্স ল্যাব এলাকা থেকে জিগাতলা এলাকায় যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন মো. রিয়াজ (২৩) দুই সপ্তাহ চিকিৎসাধীন থাকার পর ১৭ আগস্ট বিকেলে মারা যান তিনি। ঘটনায় নিহতের মা মোসা. শাফিয়া বেগম সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডি থানায় একটি হত্যা মামলা করেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন