Logo
Logo
×

আইন-আদালত

‘ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে’

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২২ মে ২০২৫, ০১:০০ পিএম

‘ইশরাক হোসেনকে শপথ না পড়ালে আদালত অবমাননা হবে’

ছবি : সংগৃহীত

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২২ মে) বিচারপতি মো. আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশীষ রায়ের সমন্বয়ে গঠিত বেঞ্চ রিটটি ‘শুনানির অযোগ্য’ হিসেবে অভিহিত করে এই আদেশ দেন।

আদালতের এই রায়ের ফলে ইশরাক হোসেনের শপথ গ্রহণে আর কোনো আইনগত বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবীরা। তারা জানান, এখন সরকারের দায়িত্ব ইশরাকের শপথ দ্রুত নিশ্চিত করা। 

ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, “আদালতের আদেশের পরও যদি শপথ না করানো হয়, তাহলে সেটা আদালত অবমাননার শামিল হবে।”

ইশরাকের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, ব্যারিস্টার কায়সার কামাল, ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান এবং অ্যাডভোকেট মাকসুদ উল্লাহ। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজুর রহমান মিলন।

এর আগে, ১৪ মে ঢাকা দক্ষিণ সিটির বাসিন্দা মো. মামুনুর রশিদ রিটটি দায়ের করেন। এতে নির্বাচন ট্রাইব্যুনালের রায় বাতিল এবং সংশ্লিষ্ট বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়।

প্রসঙ্গত, ২০২০ সালের ১ ফেব্রুয়ারির নির্বাচনে আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপস বিএনপির ইশরাক হোসেনকে পরাজিত করেছিলেন। তবে গত ২৭ মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল সেই ফলাফল বাতিল করে ইশরাককে বিজয়ী ঘোষণা করে। এরপর ২৭ এপ্রিল নির্বাচন কমিশন গেজেট প্রকাশের মাধ্যমে ইশরাককে নতুন মেয়র হিসেবে ঘোষণা দেয়।

হাইকোর্টের সর্বশেষ আদেশের পর এখন ইশরাক হোসেনের শপথ শুধুই সময়ের ব্যাপার বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন