জিয়াউর রহমান হত্যাকাণ্ডে সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন মোজাফফর হোসেন
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৫১ পিএম
৪৫ বছর পর সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একমাত্র আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনের বিচার শুরু হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে সেনাবাহিনীর একদল সদস্যের হামলায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। সংঘটিত হত্যাকাণ্ড নিয়ে প্রকাশিত বিভিন্ন ঐতিহাসিক বিবরণ ও বইয়ে বলা হয়েছে,ওই হত্যাকান্ডে অংশ নেওয়া সেনা কর্মকর্তাদের মধ্যে তৎকালীন মেজর মোজাফফর হোসেনও জড়িত ছিলেন।
গত ১৬ জুলাই প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজধানীর বনানীর একটি বাসা থেকে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ.প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, গ্রেপ্তারের পর তাকে জিজ্ঞাসাবাদ করে পরিচয় নিশ্চিত করা হয়। পরে বিষয়টি সশস্ত্র বাহিনী বিভাগকে জানানো হয়। পরদিন সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ঢাকা সেনানিবাসের মিলিটারি পুলিশের একটি দলের কাছে তাকে হস্তান্তর করা হয়।
এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায়ও মোজাফফর হোসেনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গত ২৩ জুলাই দেওয়া ওই আদেশে তাকে দুই দিন জিজ্ঞাসাবাদের অনুমতিও দেওয়া হয়।
পরবর্তী সময়ে জিজ্ঞাসাবাদে মোজাফফর হোসেন জিয়াউর রহমান হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে প্রসিকিউশনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে।



