Logo
Logo
×

আইন-আদালত

ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কায় নিরাপত্তা জোরদার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পিএম

ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কায় নিরাপত্তা জোরদার

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে নাশকতার শঙ্কায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

চিফ প্রসিকিউটর বলেন, আমাদের ট্রাইব্যুনালের নিরাপত্তা আগের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। যখনই প্রভাবশালী আসামিদের বিরুদ্ধে বিচার প্রায় শেষ পর্যায়ে চলে যাচ্ছে অথবা রায় অপেক্ষমাণ আছে, ঠিক সেই মুহূর্তে এখানে স্যাবোটাজ (নাশকতা) করার একটা প্রক্রিয়া থাকতে পারে বলে আমাদের কাছে কিছু গোপন তথ্য আছে।

আমিনুল ইসলাম জানান, ট্রাইব্যুনালের নিরাপত্তা বৃদ্ধি করার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যারা কাজ করেন তাদের নির্দেশ দেওয়া হয়েছে। তারাই এ কার্যক্রম দেখছেন।

বিচারের শেষ পর্যায়ে এসে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে বিচারিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্যই এই বিশেষ নজরদারি বলে জানান আমিনুল ইসলাম।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন