Logo
Logo
×

আইন-আদালত

ইলিয়াস আলী গুম

উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৫৫ এএম

উইং কমান্ডার সাইফকে ট্রাইব্যুনালে হাজির করা হবে আজ

শেখ হাসিনার সঙ্গে সাইফ। ছবি: সংগৃহীত

বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুমের ঘটনায় হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমান সাইফকে রোববার (২৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হবে।

গত ৯ আগস্ট ট্রাইব্যুনাল-১ সাইফুর রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। প্রসিকিউশন জানিয়েছে, ইলিয়াস আলীকে গুমের ঘটনায় বিমান বাহিনীর উইং কমান্ডার সাইফুর রহমানের সম্পৃক্ততার তথ্য পেয়েছেন তদন্ত কর্মকর্তা। মামলাটি বর্তমানে তদন্তাধীন।

গ্রেপ্তারি পরোয়ানার পরিপ্রেক্ষিতে আজ সকালে সাইফুর রহমানকে ট্রাইব্যুনালে হাজির করার কথা রয়েছে। হাজির করার পর প্রসিকিউশনের পক্ষ থেকে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে।

এর আগে সাবেক সেনাকর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে চলমান গুমের মামলায় তার একসময়ের দেহরক্ষী, সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার ইমরুল কায়েসের সাক্ষ্যে ইলিয়াস আলী গুমের তথ্য উঠে আসে। ট্রাইব্যুনালে দেয়া সাক্ষ্যে ইমরুল কায়েস বলেন, ইলিয়াস আলী গুমের আগে মহাখালী এলাকায় একটি অভিযানে জিয়াউল আহসানের সঙ্গে সাইফও ছিলেন।

২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গুম হন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী। তিনি সিলেট-২ আসন থেকে দুবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন