Logo
Logo
×

আইন-আদালত

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, একজন রিমান্ডে

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০৬:০১ পিএম

প্রধানমন্ত্রীর খালাতো ভাইয়ের পেট্রোল পাম্পের টাকা ছিনতাই, একজন রিমান্ডে

রাজধানীর উত্তরা এলাকায় ব্যাংকে টাকা জমা দিতে যাওয়ার পথে পেট্রোল পাম্প কর্মীর কাছ থেকে ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার সাগর বাড়ৈকে (৪১) সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার (১৫ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

এর আগে বিকেলে বিমানবন্দর থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আবেদনে বলা হয়, সাগর বাড়ৈ আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য এবং ঢাকার বিভিন্ন এলাকায় ডাকাতি করে আসছিলেন। তার নাম-ঠিকানা নিয়েও সন্দেহ রয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত, অজ্ঞাতনামা আসামিদের শনাক্ত ও লুণ্ঠিত টাকা উদ্ধারের স্বার্থে দীর্ঘ রিমান্ড প্রয়োজন। শুনানি শেষে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক আবু বক্কর জানান, শুনানির সময় আসামিপক্ষে কোনো আইনজীবী ছিলেন না। তার বিরুদ্ধে একই ধরনের আরও নয়টি মামলা রয়েছে।

মামলার অভিযোগে বলা হয়, গত ৯ আগস্ট ডিএল ফিলিং স্টেশনের সহকারী ম্যানেজার মোহাম্মদ আল আমিন কর্মচারীদের সঙ্গে উত্তরা ১ নম্বর সেক্টরের পূবালী ব্যাংকে টাকা জমা দিতে যাচ্ছিলেন। সকাল সাড়ে ১০টার দিকে ক্রাউন প্লাজার সামনে পৌঁছালে মোটরসাইকেলে আসা ৬-৭ জন দুর্বৃত্ত কাভার্ডভ্যানটির গতিরোধ করে। তারা আল আমিনের বুকে পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নেয় এবং চাপাতি দিয়ে কুপিয়ে জখম করে।

উল্লেখ্য, ডিএল ফিলিং স্টেশনের মালিক তাসীন আক্তার হক প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই। তার মা প্রয়াত খুরশীদ জাহান হক ছিলেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় বোন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন