Logo
Logo
×

আইন-আদালত

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুলাই ২০২৬, ০১:১৮ পিএম

চট্টগ্রাম-২ আসনে বিএনপি প্রার্থী সারোয়ার আলমগীরের প্রার্থিতা বহাল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের মনোনয়নপত্র বৈধ বলে রায় দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন।

রায়ের পর রিটকারীর আইনজীবী ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন জানান, এখন নির্বাচন কমিশন তার পরবর্তী কার্যক্রম চালাবে। ফলে গেজেট প্রকাশ ও শপথ গ্রহণে আর কোনো বাধা থাকল না।

এর আগে জামায়াত প্রার্থী নুরুল আমিন ঋণ খেলাপের অভিযোগে সারোয়ার আলমগীরের প্রার্থিতা বাতিলের আবেদন করেন। নির্বাচন কমিশন ১৮ জানুয়ারি তার প্রার্থিতা বাতিল করে। এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন সারোয়ার আলমগীর। পরে হাইকোর্ট প্রার্থিতা বাতিলের আদেশ স্থগিত করে তাকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেন।

১২ ফেব্রুয়ারির নির্বাচনে সারোয়ার আলমগীর বিজয়ী হলেও আপিল বিভাগের আদেশের কারণে ফলাফল প্রকাশ স্থগিত ছিল। আপিল বিভাগ নির্দেশ দিয়েছিল, হাইকোর্টে রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফলাফল প্রকাশ করা যাবে না। অবশেষে বৃহস্পতিবার হাইকোর্টের রায়ে তার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হলো।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন