Logo
Logo
×

আইন-আদালত

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ০১:১৬ পিএম

অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তের রিট খারিজ

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার (২১ মে) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গত রোববার (১৭ মে) জ্যেষ্ঠ আইনজীবী এমকে রহমান ও আইনজীবী মহসিন রশীদ অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড তদন্তের জন্য হাইকোর্টে রিট আবেদন করেন। শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন এমকে রহমান ও মহসিন রশীদ। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

শুনানি শেষে এমকে রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে অর্থনীতি, স্বাস্থ্যসহ বিভিন্ন খাতে অরাজক পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। তাই ‘কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট’ অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা প্রয়োজন ছিল। তবে আদালত রিট আবেদনটি খারিজ করেছেন।

আইনজীবী মহসিন রশীদ বলেন, আমরা সুষ্ঠু তদন্ত চেয়েছিলাম। কীভাবে তদন্ত হবে তা সরকারের বিষয়। গত শুনানিতে রাষ্ট্রপক্ষ সময় নিয়েছিল সরকারের নির্দেশনা জানার জন্য। কিন্তু আজ আদালত রিট খারিজ করে দিয়েছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন