Logo
Logo
×

আইন-আদালত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জে হাইকোর্টে বিএনপি প্রার্থীরা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ০১:৩০ পিএম

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফল চ্যালেঞ্জে হাইকোর্টে বিএনপি প্রার্থীরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-১, কুড়িগ্রাম-২, রংপুর-৬ ও রংপুর-৪ আসনের ভোটের ফল চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেছেন বিএনপির চার প্রার্থী।

সোমবার (২ মার্চ) বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে হাইকোর্টের একক বেঞ্চে এসব আবেদনের ওপর শুনানি হবে।

আবেদনকারীরা হলেন— কুড়িগ্রাম-২ আসনে সোহেল হোসনাইন কায়কোবাদ, রংপুর-৬ আসনে মো. সাইফুল ইসলাম, রংপুর-৪ আসনে মোহাম্মদ এমদাদুল হক ভরসা এবং রাজশাহী-১ আসনে মেজর জেনারেল (অব.) মো. শরীফ উদ্দিন।

এর আগে রোববার (১ মার্চ) বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মো. হাবিবুর রহমান হাবিবের পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট।

গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশের ৪৯ ধারা অনুযায়ী নির্বাচনি অনিয়মের বিরুদ্ধে হাইকোর্টে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়। বিচারপতি মো. জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদনের শুনানি গ্রহণ করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন