Logo
Logo
×

আইন-আদালত

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরাম হোসেন খালাস

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় খান আকরাম হোসেন খালাস

একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত খান মো. আকরাম হোসেনকে খালাস দিয়েছেন আপিল বিভাগ। আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

এর আগে আকরামের করা আপিলের ওপর রায় ঘোষণার জন্য গতকাল আজকের দিন ধার্য করা হয়েছিল।

প্রসঙ্গত, ২০১৫ সালের ১১ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করেন। রায়ে বাগেরহাটের শেখ সিরাজুল হক ওরফে সিরাজ মাস্টারকে ছয়টির মধ্যে পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়। ট্রাইব্যুনাল নির্দেশ দেন, ফায়ারিং স্কোয়াডে বা ফাঁসির মাধ্যমে দণ্ড কার্যকর করতে হবে।

একই মামলায় বাগেরহাটের খান মো. আকরাম হোসেনের বিরুদ্ধে আনা তিনটি অভিযোগের মধ্যে একটি প্রমাণিত হওয়ায় তাকে আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয়েছিল। রায়ের দিন সকালে সিরাজ ও আকরামকে ট্রাইব্যুনালে হাজির করা হয়।

মামলার আরেক আসামি আবদুল লতিফ তালুকদার বিচারাধীন অবস্থায় মারা যাওয়ায় তাকে আসামির তালিকা থেকে বাদ দেওয়া হয়।

আপিল বিভাগের সর্বশেষ রায়ে আকরাম হোসেন খালাস পাওয়ায় দীর্ঘদিনের এই মামলায় নতুন মোড় তৈরি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন