Logo
Logo
×

আইন-আদালত

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৮ এএম

জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

ছবি : সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অমর্ত্য রায় হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ রিট দায়ের করেন। চলতি সপ্তাহেই একটি ডিভিশন বেঞ্চে রিটের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এদিকে, নির্বাচন কমিশন ইতোমধ্যে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে। এতে দেখা যায়, বিভিন্ন পদে ১৭৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছেন। এর মধ্যে ১০ জন সহ-সভাপতি (ভিপি) এবং ৯ জন সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিশ্ববিদ্যালয়ের পুরাতন প্রশাসনিক ভবনের সিনেট হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক ড. এ কে এম রশিদুল আলম এ তথ্য জানান। তার সঙ্গে উপস্থিত ছিলেন কমিশনের সদস্য অধ্যাপক মাফরুহি সাত্তার ও অধ্যাপক ড. খ. লুৎফুল এলাহী।

প্রার্থী সংখ্যা (বিভিন্ন পদে):

যুগ্ম সাধারণ সম্পাদক (নারী): ৬ জন

যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ): ১০ জন

শিক্ষা ও গবেষণা সম্পাদক: ৯ জন

পরিবেশ ও প্রকৃতি সংরক্ষণ সম্পাদক: ৬ জন

সাহিত্য ও প্রকাশনা সম্পাদক: ৮ জন

সাংস্কৃতিক সম্পাদক: ৮ জন

সহ-সাংস্কৃতিক সম্পাদক: ৮ জন

নাট্য সম্পাদক: ৫ জন

ক্রীড়া সম্পাদক: ৩ জন

সহ-ক্রীড়া সম্পাদক (নারী ও পুরুষ): ৬ জন করে

তথ্য প্রযুক্তি ও গ্রন্থাগার সম্পাদক: ৭ জন

সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক: ৮ জন

সহ-সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদক (নারী ও পুরুষ): ৭ জন

স্বাস্থ্য ও খাদ্য নিরাপত্তা সম্পাদক: ৭ জন

পরিবহন ও যোগাযোগ সম্পাদক: ৭ জন

নারী শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ১৬ জন এবং পুরুষদের জন্য ৩টি নির্বাহী সদস্য পদের জন্য ২৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

মোট ৪৬ জন নারী প্রার্থী বিভিন্ন পদে অংশ নিচ্ছেন, যার মধ্যে জিএস পদে রয়েছেন দুইজন।

নির্বাচনী তফসিল অনুযায়ী, ২৯ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রচারণা চলবে। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১১ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

রিটের কারণে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও প্রশাসন এখনো পূর্বনির্ধারিত সময় অনুযায়ী প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন