Logo
Logo
×

আইন-আদালত

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ নিয়ে আজ আপিল বিভাগে শুনানি

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৯ এএম

ডাকসু নির্বাচন স্থগিতাদেশ নিয়ে আজ আপিল বিভাগে শুনানি

ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিত করে দেওয়া হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আবেদনের শুনানি আজ (বুধবার, ৩ সেপ্টেম্বর) আপিল বিভাগে হবে। প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে সকাল ১১টার পর এ শুনানি শুরু হওয়ার কথা রয়েছে।

এর আগে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা আবেদন আপিল বিভাগে পাঠান চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব। তিনি হাইকোর্টের রায় বুধবার পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দেন।

আদালতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির। অন্যদিকে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।

হাইকোর্ট গত সোমবার (১ সেপ্টেম্বর) বিকেলে ডাকসু নির্বাচন আগামী ৩০ অক্টোবর পর্যন্ত স্থগিত করে আদেশ দেন। বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি শেষে এ রায় দেওয়া হয়। রিটটি দায়ের করেছিলেন মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদপ্রার্থী বিএম ফাহমিদা আলম।

হাইকোর্ট তার রায়ে অভিযোগগুলো আগামী ১৫ দিনের মধ্যে ডাকসুর নির্বাচনী ট্রাইব্যুনালে জমা দিতে নির্দেশ দেন। তবে একইসঙ্গে নির্বাচন স্থগিত করে দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ চেম্বার আদালতে আবেদন করে।

প্রসঙ্গত, গত ২৬ আগস্ট ডাকসু নির্বাচনে চূড়ান্তভাবে ৪৭১ জন প্রার্থী তালিকাভুক্ত হন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন, এজিএস পদে ২৫ জন এবং বিভিন্ন সম্পাদকীয় ও সদস্য পদে শতাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন