Logo
Logo
×

আইন-আদালত

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল ও ইনু

Icon

নিজস্ব প্রতিবেদক :

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ০২:৪৫ পিএম

নতুন মামলায় গ্রেপ্তার আনিসুল ও ইনু

ছবি - সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনকেন্দ্রিক রাজধানীর বনানী থানা এলাকায় মো. শাহজাহান হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।

বুধবার (২৩ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এম এ আজহারুল ইসলামের আদালত এ আদেশ দেন।

এদিন আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) ইয়াছির আরাফাত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। পরে আদালত তা মঞ্জুর করেন।

মামলার সূত্রে জানা গেছে, বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৯ জুলাই বনানী থানাধীন মহাখালী ফ্লাইওভার এলাকায় আন্দোলনে অংশ নেন ২২ বছরের তরুণ মো. শাহজাহান। ওইদিন বিকেলে আসামিদের ছোড়া গুলিতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। চারদিন পর চিকিৎসাধীন অবস্থায় ২৪ জুলাই হাসপাতালে মারা যান তিনি। এ ঘটনায় নিহতের মা সাজেদা ১৮ ডিসেম্বর বনানী থানায় হত্যা মামলা দায়ের করেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন