Logo
Logo
×

আইন-আদালত

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১২:৪০ পিএম

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন নিষ্পত্তি

ছবি : সংগৃহীত

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করার অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে দায়ের করা আদালত অবমাননার আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করেছেন হাইকোর্ট।

রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুর এর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আবেদনকারী আইনজীবী মো. জসিম উদ্দিন জানান, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি হাতে পেলে আদালতের পর্যবেক্ষণের বিস্তারিত জানা যাবে।

এর আগে ৭ জুলাই হাইকোর্ট এই আবেদন নিষ্পত্তির জন্য ২০ জুলাই দিন ধার্য করেন। মূল আবেদনটি করা হয়েছিল ২৮ মে, যেখানে অভিযোগ ছিল—২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনের মেয়র পদে শপথ গ্রহণ সংক্রান্ত রিট খারিজ করে দিলে তার পরপরই সারজিস আলম ফেসবুকে লিখেন,

“মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কি?”

এই পোস্টের ভিত্তিতে সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলনের মাধ্যমে ক্ষমা চাইতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

তবে নির্ধারিত সময়ের মধ্যে ক্ষমা না চাওয়ায় তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়, যা এখন হাইকোর্ট কর্তৃক নিষ্পত্তি হয়েছে।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন