Logo
Logo
×

আইন-আদালত

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৩ জুলাই ২০২৫, ০৪:২০ পিএম

ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ১৬ জনের বিরুদ্ধে গুমের অভিযোগ বিএনপির

ছবি : সংগৃহীত

২০১৯ সাল থেকে সরকার পতনের পূর্বপর্যন্ত সংঘটিত একাধিক গুমের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদসহ সরকারের শীর্ষ পর্যায়ের ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে বিএনপি।

রোববার (১৩ জুলাই) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটরের কার্যালয়ে ভুক্তভোগীদের সঙ্গে উপস্থিত হয়ে অভিযোগ জমা দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও তথ্য সেলের সমন্বয়ক সালাহউদ্দিন খান।

অভিযোগপত্রে দাবি করা হয়, ভুক্তভোগীরা শুধুমাত্র বিএনপি করার কারণেই বিগত সরকারের সময় নির্মম নির্যাতন ও গুমের শিকার হয়েছেন।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম অভিযোগ গ্রহণ করে জানান, তদন্ত শেষে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে মামলার এক গুরুত্বপূর্ণ ব্যক্তিকে রাজসাক্ষী হিসেবে স্বীকার করে ট্রাইব্যুনাল তাকে শর্তসাপেক্ষে ক্ষমা করেছে। ওই ব্যক্তি চৌধুরী মামুন নামেও পরিচিত।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ১১টি গুমের ঘটনায় অভিযুক্ত ব্যক্তিরা রাষ্ট্রের ক্ষমতাসীন অবস্থায় নানা অপব্যবহার চালিয়েছেন এবং এখন এসব ঘটনার তদন্ত ও বিচার সময়ের দাবি।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন