চট্টগ্রামে স্ত্রীকে ১১ টুকরো করা স্বামী গ্রেপ্তার
চট্টগ্রাম প্রতিনিধি :
প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১০:৫১ পিএম
ছবি-সংগৃহীত
চট্টগ্রামে স্ত্রীকে নৃশংসভাবে ১১ টুকরো করে হত্যাকারী পলাতক স্বামী সুমনকে ৪২ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে র্যাব-৭ ও ৯ এর যৌথ আভিযানিক দল।
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকার বাসায় এক নারীকে ১১ টুকরা করে হত্যা করা হয়েছে। গত বুধবার রাতে একটার দিকে নগরের একটি ভবনের নবম তলায় এ ঘটনা ঘটে। এর পর থেকে তাঁর স্বামীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনিই হত্যাকারী বলে সন্দেহ করে পুলিশ। নিহত ওই নারীর নাম ফাতেমা বেগম। তাঁর স্বামীর নাম মো.সুমন।
পুলিশ বলছে, ওই নারীকে হত্যায় ছুরি ও চাপাতি ব্যবহার করা হয়েছে। শরীরের বিভিন্ন অংশ কেটে টুকরা টুকরা করা হয়েছে। হাড় থেকে মাংস কেটে ফেলা হয়েছে। ১১টি টুকরা ঘরের মেঝেতে ফেলে রেখে পালিয়ে যান খুনি।



