Logo
Logo
×

আইন-আদালত

তারেক রহমানের ‘চাচাতো ভাই’ সেজে প্রতারণা

Icon

বগুড়া অফিস:

প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৪:৩০ পিএম

তারেক রহমানের ‘চাচাতো ভাই’ সেজে প্রতারণা

ছবি-যুগের চিন্তা

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চাচাতো ভাই পরিচয়ে প্রতারণা করে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেফতার করেছে বগুড়ক জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।বৃহস্পতিবার সকালে ঢাকার উত্তরা পূর্ব থানাধীন ৪ নম্বর সেক্টরের মাটির মসজিদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার প্রতারকের নাম  শামীম রহমান (৩৩)

 তিনি বগুড়া শহরের নিশিন্দারা কারবালা মহল্লার মৃত লিল মিয়ার ছেলে। তিনি এসএসসি ফেইল করেও নিজেকে ব্যারিস্টার পরিচয় দিয়ে  দীর্ঘদিন ধরে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সঙ্গে প্রতারণা করে আসছিলেন। 

বৃহস্পতিবার দুপুর দুইটার দিকে জেলা গোয়েন্দা শাখার কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) হোসাইন মুহাম্মদ রায়হান।

মামলার বরাত দিয়ে পুলিশের এই কর্মকর্তা জানান, বাদী হারুন-উর রশিদ গত ২ জুলাই রাতে বগুড়া সদর থানায় প্রতারণার অভিযোগে একটি লিখিত মামলা দায়ের করেন। কিছুদিন আগে ঢাকার বিএনপি কার্যালয়ের সামনে এক ব্যক্তির সঙ্গে সাক্ষীদের পরিচয় হয়। কথাবার্তার একপর্যায়ে ওই ব্যক্তি নিজেকে তারেক রহমানের চাচাতো ভাই এবং ব্যারিস্টার শামীম রহমান পরিচয় দিয়ে জানান, তিনি ঢাকায় থাকেন এবং দলের কেন্দ্রীয় সিনিয়র নেতাদের সঙ্গে যোগাযোগ আছে। তিনি পদ-পদবী দিতে পারবেন বলে আশ্বাস দেন।

 পরে ২২ জুন বিকেল সাড়ে ৫টায় সেই নম্বর থেকে ফোন দিয়ে সাক্ষী ইমরান হোসেন ও  গোলাম রব্বানী জায়েদাকে বগুড়া শহরের মম-ইন কফি শপের সামনে যেতে বলেন। সেখানে দেখা করে তিনি ইমরান হোসেনের কাছে কেন্দ্রীয় যুবদলের পদ পাইয়ে দেওয়ার নামে ২ লাখ টাকা এবং গোলাম রব্বানীর কাছে জেলা যুবদলের পদ দেওয়ার নামে ১ লাখ টাকা দাবি করেন। আলাপচারিতার একপর্যায়ে সাক্ষীরা তাকে মোট ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন