Logo
Logo
×

আইন-আদালত

ফের রিমান্ডে সালমান এফ রহমান

Icon

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৯ জুন ২০২৫, ১২:৩৯ পিএম

ফের রিমান্ডে সালমান এফ রহমান

ছবি -সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকার আশুলিয়া থানা এলাকার সবজি ব্যবসায়ী মো. শাহাবুল ইসলাম শাওন হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার (১৯ জুন) সকালে শুনানি শেষে ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগের আদালত এ আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. খাজা গোলাম কিবরিয়া তাদের আদালতে হাজির করেন। এরপর মামলার তদন্তের স্বার্থে সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড এবং আনিসুল হককে গ্রেফতার দেখানোর আবেদন করেন।

এ সময় আসামিদের পক্ষের আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করে। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত এসব আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক খায়ের এসব তথ্য নিশ্চিত করেন।

মামলার অভিযোগ সূত্রে জানা গেছে, ভিকটিম মো. শাহাবুল ইসলাম শাওন ঢাকার আশুলিয়া থানা এলাকায় ভ্যানগাড়িযোগে সবজি ব্যবসা করতেন। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট তিনি এ আন্দোলনে অংশ নেন। আন্দোলন চলাকালে আশুলিয়া বাইপাইল মোডে আরএমএসটি বিল্ডিংয়ের পাশে গেলে আসামিদের ছোড়া গুলিতে ভিকটিম শাওনের মৃত্যু হয়। এ ঘটনায় ভিকটিমের বড় ভাই মো. তৌহিদুল মিয়া আশুলিয়া থানায় মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে ১৮ জনের নাম উল্লেখ করে আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।



Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন