Logo
Logo
×

আইন-আদালত

লিফলেট বিতরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিম গ্রেপ্তার

Icon

ফরিদপুর প্রতিবেদক :

প্রকাশ: ১৮ জুন ২০২৫, ০৬:৩৪ পিএম

লিফলেট বিতরণ, নিষিদ্ধ ছাত্রলীগ নেতা মিম গ্রেপ্তার

ছবি-সংগৃহীত

ফরিদপুর সদরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমান ওরফে মিমকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭) রাত ১১টার দিকে উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মশিউর রহমান উপজেলার আকটের চর ইউনিয়নের বাছের বেপারী ডাংগী গ্রামের বাসিন্দা মোন্নাফ বেপারীর ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনিকোঠা বাজার এলাকা থেকে নিষিদ্ধ সংগঠন উপজেলা ছাত্রলীগের সভাপতি মশিউর রহমানকে গ্রেপ্তার করা হয়।

ওই ঘটনায় ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরীকে প্রধান আসামি করে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করে পুলিশ বাদী হয়ে নাশকতা ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে ওই মামলাটি করা হয়।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন