Logo
Logo
×

ফিচার

সকালে দুধ চা নাকি লিকার চা, কোনটি বেশি উপকারী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৯:৫২ এএম

সকালে দুধ চা নাকি লিকার চা, কোনটি বেশি উপকারী

সকালে ঘুম থেকে ওঠার পর গরম ধোয়া ওঠা এক কাপ চা অনেকের দিনটি সুন্দর করে তোলে। চা পানে শরীর ও মন উভয়ই চাঙা থাকে। যাদের সকালে চা পানের অভ্যাস, তাদের কাছে এই চা যেন প্রথম প্রেমের মতো। যা চাইলেও ভুলে থাকা যায় না।

দুধ চা পানের ক্ষতিকর দিক: তীব্র অ্যাসিডিটি ও গ্যাস: চা পাতায় প্রাকৃতিকভাবে ক্যাফেইন ও ট্যানিন নামক উপাদান থাকে, যা পাকস্থলীতে অ্যাসিডের ক্ষরণ বাড়ায়। খালি পেটে পান করার জন্য চায়ে দুধ ও চিনি মেশানো হলে তা পেটে গিয়ে আরও ভারী হয় এবং দুধের প্রোটিন পরিপাকতন্ত্রে চাপ সৃষ্টি করে। এ কারণে মুহূর্তের মধ্যে অনেক বুক জ্বালা, পেটে গ্যাস, অম্লতা বা অ্যাসিডিটি ও পেট ফাঁপার মতো সমস্যা দেখা দিয়ে থাকে।

অ্যান্টি-অক্সিডেন্টের কার্যকারিতা নষ্ট: চা পাতা হচ্ছে শক্তিশালী অ্যান্টি-অক্সিডেন্টের প্রধান উৎস, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। কিন্তু চায়ে যদি গরুর দুধ বা গুঁড়া দুধ মেশানো হয়, তাহলে দুধের প্রোটিন চায়ের অ্যান্টি-অক্সিডেন্টের সঙ্গে আবদ্ধ হয়ে সব পুষ্টিগুণ নষ্ট করে দেয়।

কোষ্ঠকাঠিন্য ও পরিপাকে বাধা: চায়ে বিদ্যমান থিয়োফিলিন এবং দুধের ফ্যাট সকালে একসঙ্গে পেটে প্রবেশ করলে হজমপ্রক্রিয়া ধীর হয়। এ কারণে মলত্যাগে সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে।

লিকার চা পানের উপকারিতা ও নিরাপত্তা: হৃদরোগের ঝুঁকি হ্রাস ও মেটাবলিজম বৃদ্ধি: নিয়মিত সকালে লিকার চা বা ব্ল্যাক টি পানে ভালো উপকারিতা পাওয়া যায়। লিকার চা বা ব্ল্যাক টি অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর। যা আপনার শরীরের মেটাবলিজম বা বিপাক হার বৃদ্ধিতে ভূমিকা রাখে এবং রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা হ্রাস করে হৃদযন্ত্রকে রক্ষা করে।

শক্তি বৃদ্ধি ও ব্রেন ফোকাস: লিকার চায়ে থাকা ক্যাফেইন এবং এল থিয়ানিন নামক অ্যামিনো অ্যাসিড সকালে অলসতা কাটিয়ে মনকে সজীব ও সতেজ রাখতে সহায়তা করে। একইসঙ্গে মনোযোগ বাড়াতেও অবদান রাখে।

লিকার চায়ের সতর্কর্তা: লিকার চা দুধ চায়ের থেকে তুলনামূলক বেশি নিরাপদ হওয়ার পরও খালি পেটে অতিরিক্ত কড়া বা গাঢ় লিকার চা গ্রহণ করা মোটেও ঠিক নয়। এতে থাকা ট্যানিন খাবার থেকে আয়রন বা লোহা শোষণে বাধার কারণ হয়ে দাঁড়ায়। এ জন্য সকালে হালকা লিকার চা পান করা উচিত।

সকালে চা পানের নিয়ম: খালি পেটে পানি পান: সকালে ঘুম থেকে ওঠার পর সরাসরি চা পান না করে প্রথমে অন্তত ১ গ্লাস হালকা ইষদুষ্ণ পানি পান করা ভালো।

হালকা কিছু খাওয়ার পর চা: সকালে খালি পেটে চা না খেয়ে বিস্কুট, ভেজানো কাঠবাদাম বা হালকা নাশতা খাওয়ার ১০-১৫ মিনিট পর চা পান করতে হবে।

দুধ-চিনি কমানো: দুধ চা খেতে ইচ্ছা হলে এতে চিনি পরিমাণে খুবই কম দিতে হবে। আবার লিকার চা পানের অভ্যাস থাকলে কড়া লিকার এড়িয়ে চলুন। সম্ভব হলে খালি পেটে কিছু খাওয়ার পর তবেই চা পান করার অভ্যাস গড়ে তুরুন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন