Logo
Logo
×

বিনোদন

বুবলীর কর্মকাণ্ড দেখে অপুকে সান্ত্বনা দেন শাকিব!

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ০৩:৫৫ পিএম

বুবলীর কর্মকাণ্ড দেখে অপুকে সান্ত্বনা দেন শাকিব!

ছবি- সংগৃহীত

ঢালিউড মেগাস্টার শাকিব খানকে নিয়ে নিয়ে অপু বিশ্বাস ও শবনম বুবলীর কাদা ছোড়াছুড়ি চলতেই থাকে। মাঝে মধ্যেই একে অপরকে ইঙ্গিত নানা রকমের ফেসবুক পোস্ট দেন অপু-বুবলী। দুইজনেই বুঝাতে চান তারা শাকিবের সাথে সংসার করছেন। 

সম্প্রতি শাকিব খান ও অপু বিশ্বাসের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। যেখানে দেখা যায়, ঢাকার একটি শপিংমল থেকে একসেঙ্গ বের হয়ে আসছেন দু’জন। এসময় তাদের সঙ্গে ছিলেন সন্তান আব্রাম খান জয়।

শাকিব-অপুর সেই ভিডিও ভাইরাল হতেই বুবলী শাকিব খানের সঙ্গে তার সন্তানের কেক কাটার কিছু মুহূর্তের ছবি পোস্ট করেন। যেই ছবিগুলো প্রায় ৩ মাস আগে তোলা হয়েছে। 

বিষয়টি নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে অপু বিশ্বাস জানালেন, শাকিব নাকি বুবলীর এসব কর্মকাণ্ড দেখে তাকে শান্তনা দেন। অপুকে পরামর্শ দেন, এসব নিয়ে না ভাবার জন্য। শাকিব আমাকে বলে, ‘তুমি এসব একদমই মাথায় নিও না। তুমি কি সেটা জানো। তোমার অবস্থান তুমি জানো।’ এজন্যই আমি চুপ থাকতে উৎসাহিত বোধ করি। যে কারণে আমার প্রতিপক্ষ বা জবাবে কিছু বলার প্রয়োজন মনে করি না। 

এসময় বুবলীকে খোঁচা দিয়ে অপু বলেন, ‘সিনেমা নাই, কোনো কাজ নাই, এবারের ঈদটা ফাঁকা যাবে? না কোনোভাবেই ফাঁকা যেতে দিবে না। তখন আমার নামটাই তুলবে। আমার পরিবারকেই তুলবে। পরিবারকে আর ব্যক্তিজায়গায় রাখছে না।’

এদিকে অপু বিশ্বাসের এমন মন্তব্যের এখনও কোনো প্রতিক্রিয়া জানাননি বুবলী। ভক্তরা ধারণা করছেন, এবার হয়তো বুবলীও মুখ খুলবেন।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন