Logo
Logo
×

বিনোদন

জাল টাকার ফাঁদে নিঃস্ব গরু বিক্রেতাকে ওমরাহ করাবেন অপু বিশ্বাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৫, ১২:২৩ পিএম

জাল টাকার ফাঁদে নিঃস্ব গরু বিক্রেতাকে ওমরাহ করাবেন অপু বিশ্বাস

ছবি- সংগৃহীত

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে গরু বিক্রি করতে জাল টাকা নিয়ে প্রতারণার শিকার হন নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পশুর হাটে জাল টাকার নোটের বান্ডেল হাতে কান্নারত অবস্থায় রইসের ভিডিও ব্যাপক ভাইরাল হয়। এ ঘটনার পর অনেকেই এগিয়ে আসেন বৃদ্ধর পাশে দাঁড়াতে।

এবার রইস উদ্দিনকে সাহায্যে করবেন ঢালিউড চলচ্চিত্র অভিনেত্রী নায়িকা অপু বিশ্বাস। আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশন নামের একটি সংগঠনের মাধ্যমে ক্ষতিগ্রস্থ সেই বৃদ্ধের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। অভিনেত্রী জানিয়েছেন রইস উদ্দিনের ওমরাহ করার যাবতীয় খরচ বহন করবেন অভিনেত্রী।  

অপু বিশ্বাসের বলেন, ‘ফেসবুকে চাচার ভিডিওটি দেখলাম। যেখানে জানতে পারলাম, তিনি গরু বিক্রি করে জাল নোট পেয়েছেন। ওনারা তো খুব গরীব মানুষ। একটা গরু বিক্রির জন্য দূর-দুরান্ত থেকে আসেন। বিষয়টি আমার চোখে পড়ার পরই তার খোঁজ করতে শুরু করলাম। তখন দেখলাম, একটি সংগঠন তার সঙ্গে যোগাযোগ করেছে। এবং তারাই আমাকে জানালো, চাচার গরু বিক্রির টাকা ইতোমধ্যেই উঠে গেছে।’ 

তিনি আরও বলেন করেন, ‘সংগঠনটির পক্ষ থেকে আমাকে জানিয়েছে, রইস চাচার ইচ্ছে তিনি ওমরাহ করতে চান। তাই আমিও সিদ্ধান্ত নিয়েছি, ওনার ওমরাহ পালনের যাবতীয় খরচ আমি বহন করব। আর সে যদি এই মুহূর্তে ওমরাহ না করতে চান। তাহলে ৫০ হাজার টাকা ওনার হাতে তুলে দেব। যা দিয়ে তিনি নতুন করে পশু কিনতে পারবেন। অথবা প্রয়োজনীয় কাজে লাগতে পারবেন।’

অপু বিশ্বাস আরও বলেন, ‘তিনি (রইস উদ্দিন) আমার বাবার বয়সী। আজকে যদি আমি তার মেয়ে হতাম তাহলে হয়তো এমন কিছুই করতাম। আমি চাই উনি আমার সন্তান-পরিবারের জন্য দোয়া করুক, এতটুকুই।’


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন