Logo
Logo
×

বিনোদন

৩ দিনে কত আয় করল শাকিব খানের ‘তাণ্ডব’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ জুন ২০২৫, ১২:৩৩ পিএম

৩ দিনে কত আয় করল শাকিব খানের ‘তাণ্ডব’

ছবি- সংগৃহীত

এবার কুরবানি ঈদে মুক্তি পেয়েছে মেগাস্টার শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমা। রায়হান রাফী পরিচালিত এই সিনেমা মুক্তির প্রথমদিন থেকেই চুটিয়ে ব্যবসা করছে। সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সগুলোতেও দর্শকরা তাণ্ডব দেখতে হুমড়ি খেয়ে পড়ছে। 

স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে,  বিগ বাজেটের সিনেমা ‘তাণ্ডব’ এখন পর্যন্ত কত আয় করেছে? ঈদের তিনদিন শেষে ‘তাণ্ডব’ সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস ১.৮৫ কোটি। আজ মাল্টিপ্লেক্সে ২ কোটির ক্লাবে এন্ট্রি নেবে এ সিনেমা। 

প্রথমদিনে সিনেপ্লেক্সে ২৮টি শো ছিল তাণ্ডবের। যেখান থেকে আয় হয়েছিল ৩৬ লাখ ৭৪ হাজার। এর আগে গত বছর মুক্তিপ্রাপ্ত প্যান ইন্ডিয়া সিনেমা ‘দরদ’ মুক্তির প্রথম দিনে মাল্টিপ্লেক্স থেকে আয় করেছিল ৩০ লাখ ৬৮ হাজার। সে হিসেবে ‘তাণ্ডব’ দরদেরও রেকর্ড ছাড়িয়ে যায়। দ্বিতীয় দিনে মাল্টিপ্লেক্সে দ্বিগুণ পরিমাণে বেড়ে যায় তাণ্ডবের শো। ঈদের দুইদিন শেষে 'তাণ্ডব' সিনেমার মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়ায় ১ কোটি ১০ লাখ টাকা। তৃতীয় দিনে দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্সে প্রায় ৭৫ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। তিনদিন শেষে 'তাণ্ডব'-এর মোট মাল্টিপ্লেক্স গ্রস কালেকশন দাঁড়ায় ১ কোটি ৮৫ লাখ টাকা। 

এছাড়া তাণ্ডব আরও একটি রেকর্ড গড়েছে। স্টার সিনেপ্লেক্সে এখনও পর্যন্ত ৩ দিনে তাণ্ডবের ১০৬টি শো হাউজফুল গেছে। ঈদে দেশজুড়ে প্রায় ১৩৩ টি সিনেমা হলে মুক্তি পেয়েছিল শাকিব খানের তাণ্ডব। এ সিনেমায় আরও অভিনয় করেছেন জয়া আহসান, আফজাল হোসেন, সাবিলা নূর, রোজী সিদ্দিকী, ডা. এজাজ, এফএস নাঈম, ফজলুর রহমান বাবু, কাজী রাকায়েতসহ আরও অনেকে।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন