Logo
Logo
×

বিনোদন

শাকিব অসুস্থ অবস্থায় ‘তাণ্ডবে’ শুটিং করেছিলেন: রায়হান রাফী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০১:৫৩ পিএম

শাকিব অসুস্থ অবস্থায় ‘তাণ্ডবে’ শুটিং করেছিলেন: রায়হান রাফী

ছবি- সংগৃহীত

এবার ঈদুল আজহায় মুক্তি পেয়েছে ঢালিউড মেগাস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘তাণ্ডব’।

‘তাণ্ডব’ সিনেমা শুটিংয়ের সময় শারীরভাবে অসুস্থ থাকা সত্ত্বে অভিনয় বন্ধ করেননি বলে জানিয়েছেন ছবির নির্মাতা রায়হান রাফী। রাফী জানিয়েছেন, ‘শাকিব এমন একজন অভিনেতা যার সাথে কাজ করলে যেকোনো পরিচালক তার প্রেমে পড়ে যাবে। এটা স্বাভাবিক। উনি ডিরেক্টরের স্বপ্নকে বাস্তাবায়ন করেন, ডিরেক্টরকে বিশ্বাস করেন। এ সিনেমায় অনেক প্রেশার নিয়েছে কাজ করেছি। কারণ আমার সময়টা খুব অল্প ছিল। ব্যাক টু ব্যাক সিন ছিল। ব্যাক টু ব্যাক ফাইট ছিল।’ 

এখানেই শেষ না তিনি যোগ করেন, ‘একদিন শাকিব ভাই খুব অসুস্থ ছিল। উনার শরীর কাপছিল। প্রেশার লো। আমি বললাম শুটিং প্যাকআপ (বন্ধ) করে দেব। তখন শাকিব বলল না শুটিং করি। ক্যারিয়ারের ছাব্বিশ বছরে এসে এতো এতো সম্মান আর ভালোবাসা। এই লেভেলের তারকা খ্যাতি থাকার পর যে মানুষটা কাজকে এতো ভালোবাসে। 

রায়হান রাফী আরও বলেন, ‘ঢালিউডের অন্যান্য অভিনেতা যেমন সিয়াম, শরিফুল রাজ তাদের আমি মাঝে মাঝেই বলি শাকিব খান যদি এতো পরিশ্রম করতে পারে। তাহলে তোমাদের জান দিয়ে দেওয়া উচিত।’

১৩২টি হলে মুক্তি পেয়েছে শাকিব খান ও নির্মাতা রায়হান রাফী জুটির সিনেমা ‘তাণ্ডব’। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন