Logo
Logo
×

বিনোদন

কার জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৯ জুন ২০২৫, ১১:১৬ এএম

কার জন্য কোরবানির মাংস রান্না করলেন অপু বিশ্বাস

ছবি- সংগৃহীত

পবিত্র ঈদুল আজহায় পশু কোরবানির দিয়ে থাকেন তারকারা। শোবিজাঙ্গনে দীর্ঘদিন ধরে বিদ্যা সিনহা মিম, অপু বিশ্বাসের মতো অন্য ধর্মের তারকারাও কোরবানি দেন।  

গত বছর ছেলে আব্রাম খান জয়ের নামে ছাগল কোরবানি দিয়েছেন অপু বিশ্বাস। বিগত কয়েক বছর ধরেই ছেলের পছন্দে ছাগল কুরবানি দিচ্ছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে কোরবানির পশুর মাংস কাটার ভিডিও শেয়ার করেছেন অপু বিশ্বাস। যেখানে অপুকে দেখা গেছে, কসাইদের পাশে বসে মাংস কাটাকাটিতে সাহায্য করতে। 

ভিডিওতে অভিনেত্রী জানান, খাসি কুরবানি দিয়েছেন তিনি। এরপরই অপর একটি ভিডিওতে দেখা গেছে, মাটির চুলায় অপু বিশ্বাসকে মাংস রান্না করতে। সেই ভিডিওতে অপু বলছেন- ‘কোরবানি দিয়ে মাটির চুলায় কুরবানির মাংস রান্না, নিশ্চয়ই স্পেশাল মনে হচ্ছে? হ্যাঁ স্পেশাল কেউ খাবে।’

এদিকে অভিনেত্রীর সেই ভিডিওতে অনেকেই মন্তব্য করেছেন। ভক্তরা বলছেন, পছন্দের মানুষ শাকিব খানের জন্যই হয়তো রান্না করছেন অপু বিশ্বাস। আবার কেউ বলছেন, সকল আয়োজন ছেলে আব্রাম খান জয়ের জন্য।

আরএস/

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন