Logo
Logo
×

বিনোদন

আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘তাণ্ডব’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৪ জুন ২০২৫, ০৩:৩৯ পিএম

আনকাট সেন্সর পেল শাকিব খানের ‘তাণ্ডব’

ছবি : সংগৃহীত

শাকিব খানের ‘তাণ্ডব’ সিনেমার মুক্তিতে আর বাধা নেই। চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড থেকে এরই মধ্যে সিনেমাটি ছাড়পত্র পেয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন  ‘তাণ্ডব’ সিনেমার পরিচালক রায়হান রাফী।

নিজের ফেসবুকে সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে প্রাপ্ত ছাড়পত্রের ছবি প্রকাশ করেছেন রায়হান রাফী। ‘তাণ্ডব’-কে ইউ গ্রেড দেওয়া হয়েছে সেন্সর থেকে। এর অর্থ সব বয়সী দর্শক দেখতে পারবেন ছবিটি।

‘তাণ্ডব’-এ শাকিবের সঙ্গে দেখা যাবে সাবিলা নূরকে। আরও আছেন জয়া আহসান। এছাড়া অভিনয় করেছেন ডা. এজাজ, রোজী সিদ্দিকী, এফএস নাঈম প্রমুখ।

সিনেমাটি প্রযোজনায় এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহপ্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

আরএস/ 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন