Logo
Logo
×

বিনোদন

এবারের ঈদ আনন্দমেলা মাতাবেন শাকিব খান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ জুন ২০২৫, ১২:১০ পিএম

এবারের ঈদ আনন্দমেলা মাতাবেন শাকিব খান

ছবি : সংগৃহীত

ঈদুল আজহা উপলক্ষে জমজমাট আয়োজনে নির্মিত হয়েছে বাংলাদেশ টেলিভিশনেরজনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দমেলা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নুসরাত ইমরোজ তিশা ও ইন্তেখাব দিনার। 

তবে আনন্দমেলার ইতিহাসে সব রেকর্ড ভেঙে রচিত হতে যাচ্ছে নতুন ইতিহাস। কারণ ঢালিউড মেগাস্টার শাকিব খান আসছেন ঈদ আনন্দ মেলায়।  আনন্দমেলায় নেচে-গেয়ে মাত করতে যাচ্ছেন দেশের এই প্রধান নায়ক। ‘তুফান’ সিনেমার গানের সঙ্গে পারফরমেন্সের পাশাপাশি তিনি আলাপচারিতায় মেতে উঠবেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার সঙ্গে। 

সাহারিয়ার মোহাম্মদ হাসান, হাসান রিয়াদ ও মামুন মাহমুদের প্রযোজনায় আনন্দমেলা প্রচার হবে ঈদের দিন রাত ১০টায়।

বৈচিত্রময় এ আয়োজনে শাকিব খান ছাড়াও থাকছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্ট অনবদ্য তিনটি চরিত্র ‘নুরজাহান’, ‘লায়লী’ ও ‘চাঁদসুলতানা’কে নিয়ে জনপ্রিয় তিন তারকার তিনটি নৃত্য পরিবেশনা। শিল্পীরা হলেন আনিকা কবির শখ, সামিরা খান মাহি এবং মীম চৌধুরী।

আরএস/


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন