ছবি : সংগৃহীত
টলিউডের জনপ্রিয় অভিনেত্রী, প্রাক্তন সাংসদ নুসরাত জাহান ও তার স্বামী অভিনেতা যশ দাশগুপ্ত নানা কারণেই খবরের শিরোনামে থাকেন। শোনা যাচ্ছে, দুজনের পথচলা নাকি আলাদা হয়ে গেছে। বিচ্ছেদের পথে হাঁটছেন দুইজন।
ছবি, ভিডিও, পোস্ট সব আগের মতোই আছে যশ-নুসরাতের ইনস্টাগ্রাম পেজে। শুধু ফলোয়িং তালিকাতে আর দেখা যাছে না একে অন্যেকে। যদিও অনেকে মনে করছেন, এটা তাদের কোনও 'পাবলিসিটি স্টান্ট'।
টলিপাড়ায় গুঞ্জন উঠেছে গত ডিসেম্বর থেকেই নাকি এক ছাদের নিচে থাকছেন না যশ-নুসরাত। শুধুমাত্র কাজের জন্য একসঙ্গে সময় কাটাচ্ছিলেন, বাকি সময় নাকি আলাদা আলাদাই থাকছেন তারা।
ভারতীয় সংবাদমাধ্যম সূত্রের দাবি, যশের প্রাক্তনকে কেন্দ্র করেই নাকি সব অশান্তির সূত্রপাত। যশ যখন মুম্বাই ছিলেন, সেসময়ই নাকি তার পিছনে গুপ্তচরও লাগিয়েছিলেন নুসরাত। আর সেখান থেকেই সব সন্দেহের শুরু।
এদিকে, ডিসেম্বর মাসেই নাকি যশ তার পুরোনো আবাসনে ফিরে গেছেন। অন্যদিকে নুসরাত থাকছেন তার পাম আভিনিউয়ের বাড়িতে। সম্প্রতি, আগের সংসারের বড় ছেলেকে নিয়ে থাইল্যান্ডে ঘুরতে গেছেন যশ। অন্যদিকে নুসরাত গিয়েছিলেন উত্তরবঙ্গে। সঙ্গে ছিল ছেলে ঈশান ও পরিবার।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১৯ জুন ব্যবসায়ী নিখিল জৈনর সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন নুসরাত জাহান। ২০২০-র শেষ দিকে নিখিলের সঙ্গে দূরত্ব- বিচ্ছেদ হয়ে, যশ দাশগুপ্তকে বিয়ে করেন তিনি। ২০২১ সালে তিনি জন্ম দেন পুত্র সন্তানের।
আরএস/



