ছবি : সংগৃহীত
কলকাতার জনপ্রিয় তারকা জুটি নুসরাত জাহান এবং যশ দাশগুপ্ত ব্যক্তিগত জীবনে দুজনেই আলোচিত। ভালোবেসে বিয়ে করে সংসার পেতেছিলেন। সম্প্রতি তাদের সম্পর্ক ভাঙার গুঞ্জন শোনা যাচ্ছে। সেই গুঞ্জন যেন দিনকে দিন আরও জল্পনা তৈরি করছে।
জল্পনার শুরু ইনস্টাগ্রামে যশের এক পোস্ট থেকেই। ইনস্টাগ্রামে একটি স্টোরি দিয়েছেন যশ। তিনি লেখেন ‘তোমার পাশে একমাত্র তুমিই থাকো।’ এই লেখা অনেক কিছু ইঙ্গিত দেয়। কিন্তু আলোচনা আরও বেশি দানা বেঁধেছে নায়িকার ইনস্টাগ্রামের প্রোফাইল দেখার পরে। ইনস্টাগ্রাম ঘেটে দেখা যায়, অভিনেতা-অভিনেত্রী পরস্পরকে ‘আনফলো’ করেছেন ইনস্টাগ্রাম থেকে। তার পর থেকেই তাদের বিচ্ছেদের জল্পনা তুঙ্গে। এ দিনই নুসরাত তার ইনস্টাগ্রামে ছেলে ঈশানের ছবি পোস্ট করেছেন।
আর যশ পোস্ট করে তার বড় ছেলের ছবি। যা উস্কে দিয়েছে যশ-নুসরাতের বিচ্ছেদের জল্পনা।
এদিকে আবারো সকাল থেকে যশ-নুসরাতের বিচ্ছেদ জল্পনায় সরগরম টালিপাড়া। তাদের আলাদা ঘুরতে যাওয়ার খবর সন্দেহের তীর আরও জোরালো করেছে। মা-বাবা, বোন এবং ছেলে ঈশানকে নিয়ে নুসরাত গিয়েছিলেন দার্জিলিং বেড়াতে। এদিদে যশ তার প্রথমপক্ষের ছেলে রায়াংশকে নিয়ে গিয়েছিলেন থাইল্যান্ডে বেড়াতে।
দুয়ে দুয়ে চার মিলিয়ে অনুমান করা হচ্ছে তারকা জুটির সম্পর্কে হয়তো ফাটল ধরেছে। তাদের রসায়ন আর আগের মতো নেই! আদৌ কি তাই? জল্পনা বাড়তেই সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছিলেন যশ দাশগুপ্ত। অভিনেতা জানিয়েছিলেন, ভুয়া খবর ঘুরছে। সবটাই গুজব। যশের দাবি, নুসরাত জাহানের সঙ্গে কোনও সমস্যাই হয়নি তার। ইনস্টাগ্রামে ‘আনফলো’ করার বিষয়টি নিয়ে যশ জানান, প্রযুক্তিগত সমস্যার কারণেই তার প্রোফাইল থেকে নুসরাতকে ফলো করা যাচ্ছে না।
আরএস/



