Logo
Logo
×

বিনোদন

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

১০ দিনেই ১২০০ কোটি ছাড়াল ‘রামায়ণ’

বলিউড বক্স অফিসে ইতিহাস গড়েই চলেছে পরিচালক নীতেশ তিওয়ারির মেগা প্রজেক্ট ‘রামায়ণ: রাইজ অব এ লেজেন্ড’। রণবীর কাপুর, সাই পল্লবী এবং যশের মতো তারকাখচিত ছবিটি মুক্তির পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। দ্বিতীয় শনিবারেও (১৪ নভেম্বর) ছবিটি বড় আয়ের মুখ দেখেছে। 

স্যাকনিল্কের প্রতিবেদন অনুযায়ী, মুক্তির দ্বিতীয় শনিবারে (দশম দিনে) ছবিটি ভারতীয় বাজারে ৭২.৯০ কোটি রুপি নেট আয় করেছে। এর আগের দিন, অর্থাৎ নবম দিনে (দ্বিতীয় শুক্রবার) আয়ের পরিমাণ ছিল ৪৮.১০ কোটি রুপি। শুক্রবারে কিছুটা ভাটা পড়লেও শনিবারে ভক্তদের উপচে পড়া ভিড়ে ফের ঘুড়ে দাঁড়িয়েছে ছবিটি। 

এর ফলে মাত্র ১০ দিনেই ভারতে ছবিটির মোট নেট সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৬৮৫.৬০ কোটি রুপিতে। শুধু তাই নয়, বিশ্বব্যাপী এর মোট আয় ছাড়িয়ে গেছে ১,২০০ কোটি রুপির মাইলফলক। একই সঙ্গে ‘পুষ্পা ২’ এবং ‘ধুরন্ধর ২’-এর পর এটি ভারতীয় সিনেমার ইতিহাসে তৃতীয় দ্রুততম ছবি হিসেবে ১,০০০ কোটির ক্লাবে প্রবেশ করেছে। 

ছবিটির প্রথম সপ্তাহের বক্স অফিস যাত্রা ছিল রূপকথার মতো। ভারতে প্রথম সাত দিনেই এটি ৫৬৪ কোটি রুপি তুলে নেয়। 

ওপেনিংয়ের দিন ছবিটির আয় ছিল ৬৪.৮৫ কোটি রুপি। বিশেষ করে প্রথম সোমবার ১০৭.৫০ কোটি রুপি আয় করে হিন্দি সিনেমার ইতিহাসে সর্বকালের সেরা সোমবারের আয়ের রেকর্ড গড়েছিল ‘রামায়ণ’। এরপর মঙ্গল ও বুধবারেও ছবির আয় যথাক্রমে ৯৪.১০ কোটি এবং ৭০.৬৫ কোটি রুপিতে দাঁড়ায়। 

প্রসঙ্গত, ছবির পরিচালক নীতেশ তিওয়ারি এবং প্রযোজক নমিত মালহোত্রা শুরু থেকেই ‘রামায়ণ’কে একটি ভিজ্যুয়াল মাস্টারপিস হিসেবে তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ছবিতে রামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের খলচরিত্রটিতে যশ-এর অভিনয় দর্শকদের মুগ্ধ করছে। এ ছাড়া রবি দুবে, সানি দেওল, লারা দত্ত এবং অরুণ গোভিলের মতো জনপ্রিয় তারকারাও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে ছবিটিকে অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন