Logo
Logo
×

বিনোদন

অবশেষে নিখোঁজ বাবাকে খুঁজে পেলেন মেঘলা মুক্তা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬, ০৮:১৯ পিএম

অবশেষে নিখোঁজ বাবাকে খুঁজে পেলেন মেঘলা মুক্তা

অবশেষে দীর্ঘ ৯-১০ ঘণ্টার উদ্বেগ-উৎকণ্ঠার অবসান হলো অভিনেত্রী মেঘলা মুক্তার। বাবার নিখোঁজ হওয়ার দুঃসংবাদ দেয়ার পর এবার খুঁজে পাওয়ার সুখবর জানিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় দেয়া এক পোস্টে বাবাকে ফিরে পাওয়ার খবর নিজেই জানিয়েছেন এ অভিনেত্রী।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর তিনটার দিকে সোশ্যাল মিডিয়া ফেসবুক ভেরিফায়েড পেজে মেঘলা মুক্তা লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি। যারা আমার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।’

বাবাকে ফিরে পাওয়ার প্রক্রিয়ার ব্যাপারে তিনি লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় আপনাদের শেয়ার করা বাবার ছবি দেখে একজন সহৃদয় ব্যক্তি তাকে শনাক্ত করে আমাদের ফোনে জানান। পাশাপাশি এসআরবি’র তৎপরতায় বাবার মোবাইল নম্বর ট্র‍্যাকিং করে তার সন্ধান পাওয়া যায়।’

তিনি আরও লিখেছেন, ‘দীর্ঘ ৯-১০ ঘণ্টার অভিযানের পর অবশেষে আমরা বাবাকে ফিরে পাই। বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাকে ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া। সবাই আমার বাবার দ্রুত সুস্থতার জন্য দোয়া করবেন। আল্লাহ যেন তাকে পরিপূর্ণ সুস্থতা দান করেন। আমিন।’

এর আগে সোমবার (৯ নভেম্বর) রাত থেকে বাবার কোনো খোঁজ পাচ্ছিলেন না মেঘলা মুক্তা। পরে রাত ৩টা ১৫ মিনিটের দিকে ফেসবুকে পোস্ট দিয়ে বাবার নিখোঁজ হওয়ার খবর জানান। পোস্টে বাবাকে খোঁজে পেতে সবার সহযোগিতা প্রত্যাশা করেছিলেন এ অভিনেত্রী।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন