Logo
Logo
×

বিনোদন

রানি মুখার্জির মায়ের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৫ পিএম

রানি মুখার্জির মায়ের মৃত্যু

মাতৃহারা হলেন বলিউড অভিনেত্রী রানি মুখার্জি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মারা গেছেন তার মা কৃষ্ণা মুখার্জি। তার বয়স হয়েছিল ৭৫ বছর। এক লিখিত বিবৃতির মাধ্যমে খবরটি জানিয়েছে রানির স্বামী আদিত্য চোপড়ার প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস।

ওই বিবৃতিতে বলা হয়, ‘ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, রানি মুখার্জির মা শ্রীমতী কৃষ্ণা মুখার্জি আজ দুপুরে ৭৫ বছর বয়সে মারা গেছেন। আপনাদের ভালোবাসা, প্রার্থনা এবং সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। অনুগ্রহ করে আমাদের এই শোকের সময়ে প্রাইভেসি বজায় রাখবেন।’

রানির মা কৃষ্ণা বাঙালি মানুষ। একসময় ছিলেন প্লেব্যাক গায়িকা। বিয়ে করেছিলেন চলচ্চিত্র নির্মাতা রাম মুখার্জিকে। তাদেরই সন্তান রানি। বাবা-মায়ের পথ ধরে সিনেমায় এসেছিলেন রানি। পেয়েছেন আকাশচুম্বী সাফল্য।

নিজের জীবন ও ক্যারিয়ারে মায়ের অসামান্য অবদানের কথা বহুবার অকপটে বলেছেন রানি। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ সিনেমার জন্য ভারতের জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। পরে জানান, এই সিনেমায় মায়ের চরিত্রে অভিনয়ের জন্য নিজের মা কৃষ্ণাকেও অনুসরণ করেছিলেন অভিনেত্রী। যদিও চরিত্রটি ছিল সাগরিকা নামের এক নারীর। তাকে নিয়েও গবেষণা করেছিলেন রানি।


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন