Logo
Logo
×

বিনোদন

ক্লোজআপ ওয়ান বিজয়ী সালমা ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নতুন গান ‘প্রেম লীলা’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পিএম

ক্লোজআপ ওয়ান বিজয়ী সালমা ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার নতুন গান ‘প্রেম লীলা’

প্রকাশিত হলো ক্লোজআপ তারকা সালমা এবং ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার প্রেমলীলা মিউজিক ভিডিও।

বাংলাদেশের জনপ্রিয় রিয়েলিটি সংগীত প্রতিযোগিতা ক্লোজআপ ওয়ান-এর বিজয়ী ও জনপ্রিয় কণ্ঠশিল্পী সালমা এবং বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহার কণ্ঠে প্রকাশিত হয়েছে নতুন গান ‘প্রেম লীলা’। বিশ্বরঙ প্রেজেন্টস-এর এই আয়োজনে গানটির সঙ্গে নির্মাণ করা হয়েছে নান্দনিক একটি মিউজিক ভিডিও, যেখানে প্রেম, সংগীত এবং বাংলার ঐতিহ্যবাহী সংস্কৃতির আবহ ফুটিয়ে তোলা হয়েছে।

‘প্রেম লীলা’ গানটির কথা লিখেছেন গীতিকার নির্মল দাস। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন রাজন সাহা। সালমা ও বিপ্লব সাহার দ্বৈত কণ্ঠে গানটি পেয়েছে ভিন্নধর্মী আবেগ ও উপস্থাপনা।

মিউজিক ভিডিওটির পরিচালনায় রয়েছেন বিপ্লব সাহা। চিত্রগ্রহণ করেছেন অনিক চন্দা, মেকআপে রয়েছেন জাকারিয়া মাসুদ রনি, সম্পাদনা করেছেন রাকিব আহমেদ এবং কালার করেছেন এস. এম. তুষার।

দেশীয় পোশাক, নান্দনিক সেট ও ঐতিহ্যবাহী আবহে নির্মিত ‘প্রেম লীলা’র দৃশ্যায়নে ফুটে উঠেছে বাঙালির সংস্কৃতি ও সৌন্দর্যের ছোঁয়া। গানটির সঙ্গে সামঞ্জস্য রেখে পোশাক, সাজসজ্জা ও দৃশ্য পরিকল্পনাতেও রাখা হয়েছে বিশেষ নান্দনিকতা।

ইতোমধ্যে গানটির শুভমুক্তি হয়েছে। দর্শক-শ্রোতারা বিশ্বরঙের আয়োজনে নির্মিত ‘প্রেম লীলা’ মিউজিক ভিডিওটি অনলাইনে দেখতে পারবেন।

ইউটিউবে ‘প্রেম লীলা’ দেখুন:

YouTube – প্রেম লীলা

Facebook-এ ভিডিওটি দেখুন:

Facebook – প্রেম লীলা

গানের ক্রেডিট:

গীতিকার: নির্মল দাস

সুর ও সংগীত: রাজন সাহা

কণ্ঠ: সালমা ও বিপ্লব সাহা

মিউজিক ভিডিও ক্রেডিট:

পরিচালনা: বিপ্লব সাহা

চিত্রগ্রহণ: অনিক চন্দ

মেকআপ: জাকারিয়া মাসুদ রনি

সম্পাদনা: রাকিব আহমেদ

কালার: এস. এম. তুষার

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন