Logo
Logo
×

বিনোদন

অতীত ভুলে ফের একসঙ্গে দেব-শুভশ্রী, জানালেন তাদের প্রতিজ্ঞা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬, ১১:১১ পিএম

অতীত ভুলে ফের একসঙ্গে দেব-শুভশ্রী, জানালেন তাদের প্রতিজ্ঞা

দেব ও শুভশ্রী। ছবি: সংগৃহীত

একসময় জনপ্রিয় জুটি ছিলেন দেব ও শুভশ্রী। তবে পর্দার বাইরে তাদের ছিল প্রেমের সম্পর্ক আর সেটা সবার জানা। দুই তারকার বিচ্ছেদের পর ভক্তদের আবদার ছিল তাদের একসঙ্গে দেখা। আর সেই কথা রেখেছেন দেব আর শুভশ্রী। তবে প্রেমের সম্পর্ক না থাকলেও দেব-শুভশ্রীর মধ্যে বন্ধুত্ব এখনও অটুট। নিজেদের সম্পর্ক নিয়ে নানান কথা জানিয়েছেন এই দুই তারকা।

হিন্দুস্তান টাইমস থেকে  জানা যায়, সোমবার (৩১ আগস্ট) দিনভর দেব-শুভশ্রীর একটা ফেসবুক লাইভ নিয়ে তোলপাড় চলছে। ধূমকেতুর পর ফের পর্দায় একসঙ্গে প্রাক্তন জুটি। মূলত তাদের আসন্ন সিনেমা ‘দেশু৭’ কেন্দ্র করেই নানান কথা বলেছেন তারা।

জীবনের অনেক গোপন কথাও ফাঁস করেছেন দেব-শুভশ্রী। আলোচনার মাঝে কখনও দেব বলে উঠেছেন, ‘আবার কেস খেলাম?’ আবার কখনও শুভশ্রীকে জিজ্ঞেস করেছেন, ‘চাপ হবে না তো? তুমি সামলে নেবে তো?’ একটা সময় দেবের সবচেয়ে কাছের বন্ধু ছিলেন শুভশ্রী। দুজনের কথায় সে বিষয়গুলো উঠে এসেছে বারবার।  

‘দেশু৭’ সিনেমার অংশ হিসেবে ফেসবুক লাইভে দেব জানান, শুভশ্রীর সঙ্গে ‘দুই বাচ্চার মা’ বিতর্কের পর তাদের ভুল বুঝাবুঝি হয়েছি; আর রাগে অভিনেত্রীর ফোন নম্বর ডিলিট করে দেন। আর ঝগড়া হলে পরস্পরের নম্বর ব্লক করে দেয়া কিংবা ডিলিট করা তাদের পুরোনো অভ্যাস। দেব জানান, এসবের পরেও শুভশ্রীর সঙ্গে তার যোগাযোগ পুরোপুরি ছিন্ন হয়নি কোনওদিনও। এমনকি রাজ-শুভশ্রীর বিয়ের আগেরদিনও শুভশ্রীর সঙ্গে কথা হয়েছে দেবের।

এমনকি তাদের প্রতিজ্ঞার কথাও জানান শুভশ্রী। অভিনেত্রী জানান, আর যাই হোক, আমরা ঠিক করেছি আর ঝগড়া করব না। আর একে অপরের নম্বর ব্লক করব না। এমনি দেব ফেসবুক লাইভে শুভশ্রীর নম্বর এডিট করে লেখেন ‘শুভ’। সব মিলিয়ে দুই তারকার গল্প নিয়ে বেশ আলোচনা হচ্ছে। উচ্ছ্বাস প্রকাশ করেছে তাদের ভক্তরা। 

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন