Logo
Logo
×

বিনোদন

চলচ্চিত্র নির্মাতা কুকু কোহলি মারা গেছেন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬, ০২:০৮ পিএম

চলচ্চিত্র নির্মাতা কুকু কোহলি মারা গেছেন

‘ফুল অউর কাঁটে’ সিনেমার মাধ্যমে বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন অভিনেতা অজয় দেবগণ। একই সিনেমা পরিচালনার মাধ্যমে পরিচিতি লাভ করেন নির্মাতা কুকু কোহলি। বিশিষ্ট সেই নির্মাতা কোহলি মঙ্গলবার (২৫ আগস্ট) মারা গেছেন। মৃত্যুকালে ৭৭ বছর বয়স হয়েছিল তার।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে কোহলির। এ তথ্য নিশ্চিত করেছেন তার বন্ধু ও নির্মাতা অশোক পণ্ডিত।

এ নির্মাতা এক সাক্ষাৎকারে বলেন, ঠিক কীভাবে প্রতিক্রিয়া জানাব, তা বুঝতে পারছি না। কেননা, আমি কোহলির খুব ঘনিষ্ঠ ছিলাম। তিনি হৃদরোগে মারা যাবেন, তা কখনো ভাবতেও পারিনি। সম্পূর্ণ সুস্থ ছিলেন। খাদ্যাভ্যাসের ব্যাপারেও সচেতন ছিলেন এবং শারীরিকভাবে যথেষ্ট ফিট ছিলেন। সবসময় হাসিখুশি ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকতেন। তাকে কখনো বিষণ্ন দেখিনি। যেন কষ্ট পাওয়া তার অভিধানেই ছিল না।

কোহলির সঙ্গে বন্ধুত্বের সম্পর্কের ব্যাপারেও জানিয়েছেন তিনি। ‘ফুল অউর কাঁটে’ সিনেমার মাধ্যমে অজয় দেবগনকে ইন্ডাস্ট্রিতে নিয়ে আসেন কোহলি। ক্যারিয়ারে একজন সফল ব্যক্তিত্ব ছিলেন। দীর্ঘ সময় রাজ কাপুরের সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তার সঙ্গে আমার পেশাগত সম্পর্কও ভালো ছিল।

কোহলির মৃত্যুতে আমি নিজে মানসিকভাবে একদম ভেঙে পড়েছি। সত্যি বলতে, আজ আমি একজন খুব কাছের বন্ধুকে হারালাম।

এ নির্মাতার পরিচালিত উল্লেখযোগ্য সিনেমাগুলোর মধ্যে রয়েছে- ‘সুহাগ’ (১৯৯৪), ‘হকীকত’ (১৯৯৫), ‘আনাড়ি নং ১’ (১৯৯৯), ‘জুলমি (১৯৯৯)’ এবং ‘ইয়ে দিল আশিকানা’ (২০০২)।  আর তার পরিচালিত সবশে সিনেমা ছিল ‘ওহ তেরা নাম থা ’ (২০২৪)।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন