Logo
Logo
×

বিনোদন

আবার মা হতে চলেছেন অ্যামি জ্যাকসন

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ০৪:৫৯ পিএম

আবার মা হতে চলেছেন অ্যামি জ্যাকসন

অভিনেত্রী অ্যামি জ্যাকসন। ছবি : সংগৃহীত

আবার মা হতে চলেছেন ব্রিটিশ বংশোদ্ভুত ভারতীয় অভিনেত্রী অ্যামি জ্যাকসন। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিবাগত রাতে বিয়ের দুই  মাসের মাথায় এই সুখবর জানালেন এই অভিনেত্রী।

এদিন ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি প্রকাশের মধ্য দিয়ে সুখবরটি জানান অভিনেত্রী। প্রকাশিত ছবিতে দেখা যায়, খোলা মাঠে সাদা গাউন পরে স্বামীকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছেন অ্যামি জ্যাকসন। এতে তার বেবি বাম্প স্পষ্ট। তা ছাড়াও স্বামীর সঙ্গে আরো আনন্দঘন মুহূর্তের বেশ কটি ছবি শেয়ার করেছেন এই অভিনেত্রী।

চলতি বছরের ২৯ জানুয়ারি দীর্ঘদিনের প্রেমিক এড ওয়েস্টউইকের সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২৪ আগস্ট বিয়ে করেন এই জুটি। এটি তাদের প্রথম সন্তান। তবে কবে নাগাদ সন্তানের মুখ দেখবেন তা জানাননি অ্যামি।

সৌদি আরব রেড সি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে ব্রিটিশ অভিনেতা এড ওয়েস্টউইকের সঙ্গে প্রথম পরিচয় অ্যামির। মূলত তারপরই সম্পর্কে জড়ান তারা। ২০২২ সালে সেই সম্পর্কের কথা স্বীকার করেন অ্যামি।

ব্রিটিশ বংশোদ্ভুত হলেও দক্ষিণী সিনেমাতেই বেশি অভিনয় করেন অ্যামি জ্যাকসন। বলিউডেও দেখা গেছে তাকে। ব্যক্তিগত জীবনে প্রেম-বিয়ে নিয়ে অনেকবার আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী।

এর আগে জর্জ পানাইয়োতুর সঙ্গে বাগদান সারেন অ্যামি জ্যাকসন। ২০১৯ সালে বিয়ের আগেই পুত্রসন্তানের জন্ম দেন এই নায়িকা। পরবর্তীতে জানা যায়, এ সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন অ্যামি। অন্যদিকে এড ওয়েস্টউইক আফ্রিকান এক মডেলের সঙ্গে সম্পর্কে ছিলেন।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন