Logo
Logo
×

বিনোদন

বিচ্ছেদের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম

বিচ্ছেদের মামলা তুলে নিলেন বিজয়ের স্ত্রী

তামিল চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের পারিবারিক কলহ নিয়ে চর্চা যেন থামছেই না। স্ত্রী সঙ্গীতা সোর্নালিঙ্গম আদালতে দায়ের করা পারিবারিক বিচ্ছেদ আবেদন প্রত্যাহার করে নেওয়ার মাত্র কয়েক দিনের মাথায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ইঙ্গিতপূর্ণ পোস্ট দিলেন অভিনেত্রী তৃষা  কৃষ্ণন। 

যদিও সরাসরি কারও নাম উল্লেখ করেননি এই অভিনেত্রী, তবে ঘোষণার টাইমিং এবং বার্তার ধরন দেখে নেটিজেনদের ধারণা তীরটি বিজয়ের পারিবারিক নাটকের দিকেই। ইনস্টাগ্রাম স্টোরিতে তৃষা লেখেন, ‘এই বয়সে এসব নাটক দেখা সত্যিই লজ্জাজনক… যান, কিছু টাকা আয় করুন এবং শান্তিতে থাকুন।’ সঙ্গে যোগ করেন একটি বিশেষ ইমোজি।

এখানেই শেষ নয়, নজর কেড়েছে তার দ্বিতীয় স্টোরিও। অন্য একটি পোস্ট শেয়ার করে কুদৃষ্টির ইমোজি দিয়ে তৃষা  লেখেন, ‘একদিন যে জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, সেই জীবন পাওয়ার পর তার আনন্দে আচ্ছন্ন হতে পারাটা কত বড় সৌভাগ্যের।’

ডিভোর্স আবেদন প্রত্যাহারের ঠিক চার দিনের মাথায় তৃষার এমন বক্তব্য নিয়ে দক্ষিণ ভারতীয় সিনেমাপাড়ায় তোলপাড় শুরু হয়েছে। অনেকে বলছেন, বিজয় ও সঙ্গীতার ডিভোর্স প্রক্রিয়ায় তৃষার নাম জড়িয়ে যেসব গুঞ্জন উঠেছিল, তারই জবাব হয়তো এভাবে দিলেন তিনি।

এর আগে, তামিলনাড়ুর চেঙ্গালপট্টু ফ্যামিলি কোর্টে দীর্ঘ ২৭ বছরের দাম্পত্য জীবনের ইতি টানতে করা আবেদনটি প্রত্যাহার করে নেন বিজয়ের স্ত্রী সঙ্গীতা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতে উপস্থিত হয়ে তিনি জানান, এই মামলা তিনি আর এগিয়ে নিতে চান না। 

বিজয়ের পক্ষ থেকেও এতে কোনো আপত্তি জানানো হয়নি। ফলে আদালত আবেদনটি প্রত্যাহারের অনুমতি দেন। তবে পরবর্তীতে কোনো প্রয়োজন হলে তিনি নতুন করে আবেদনের সুযোগ পাবেন বলেও উল্লেখ করা হয়। অবশ্য কী কারণে হুট করে তিনি মামলা সরালেন, তা আদালতে বা প্রকাশ্যে খোলসা করেননি সঙ্গীতা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিজয়ের বিরুদ্ধে পরকীয়া, মানসিক নির্যাতন, অবহেলা ও প্রতারণার অভিযোগ এনে বিচ্ছেদের আবেদন করেছিলেন সঙ্গীতা। আবেদনে তিনি উল্লেখ করেন, বিজয়ের অন্য এক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক তার দাম্পত্য জীবনে তীব্র মানসিক যন্ত্রণা এনে দিয়েছে। সেই পাত্রীর নাম সরাসরি উল্লেখ করা না হলেও নানা গুঞ্জনে উঠে এসেছিল তৃষার নাম।

এদিকে ‘গিলি’, ‘থিরুপাচি’, ‘কুরুভি’ এবং সম্প্রতি ২০২৩ সালের ব্যবসাসফল ছবি ‘লিও’-তে বিজয় ও তৃষার রসায়ন ভক্তদের বেশ নজর কাড়ে। পর্দার এই জুটি বাস্তবেও সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন দীর্ঘদিনের।

ডিভোর্সের খবরের মাঝেই চেন্নাইয়ে এক বিয়ের অনুষ্ঠানে বিজয় ও তৃষাকে একসঙ্গে দেখা যায়। এমনকি তামিলনাড়ু নির্বাচনের ফল প্রকাশের দিনে বিজয়ের বাসভবনে উপস্থিত ছিলেন তৃষা, যা আবার তৃষার নিজের জন্মদিনও ছিল। বিজয়ের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানেও আমন্ত্রিত অতিথি হিসেবে দেখা মেলে তার। এর মাঝে গত জুনে বিজয়ের ৫২তম জন্মদিনে কেকের সামনে দাঁড়ানো বিজয়ের ছবি পোস্ট করে তৃষা লিখেছিলেন, “যে মানুষটি সব কিছুর অর্থ বহুগুণ বাড়িয়ে দেন, তাকে শুভ জন্মদিন”।

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন