Logo
Logo
×

বিনোদন

সালমানের বাড়ির সামনে দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ আগস্ট ২০২৬, ০৭:২৫ পিএম

সালমানের বাড়ির সামনে দায়িত্বরত পুলিশ সদস্যের মৃত্যু

বলিউড তারকা সালমান খানের বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এর নিরাপত্তার দায়িত্বে থাকা এক পুলিশ কনস্টেবলের আকস্মিক মৃত্যু হয়েছে। এবিপির প্রতিবেদনে জানা যায় শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যায় কর্তব্যরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

মৃত পুলিশ সদস্যের নাম গণেশ রায়তে। তার বয়স ৪১ বছর। তিনি মুম্বাই পুলিশের এলএ-৪ ইউনিটে কর্মরত ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এর বাইরে নিরাপত্তার দায়িত্ব পালন করছিলেন গণেশ। হঠাৎ অসুস্থ বোধ করলে বিষয়টি সহকর্মীদের জানান তিনি। পরে সহকর্মীরা দ্রুত তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।\

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। এরই মধ্যে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। গণেশ রায়তে মুম্বাই পুলিশে যোগ দেওয়ার আগে ভারতীয় সেনাবাহিনীতেও কর্মরত ছিলেন। সালমান খানের মতো উচ্চ-নিরাপত্তার একটি স্থানে দায়িত্ব পালনরত অবস্থায় তার আকস্মিক মৃত্যুতে সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

উল্লেখ্য, সালমান খানের ওপর একাধিকবার হামলার হুমকির পর তার বান্দ্রার বাসভবন ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টস’-এ নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ ঘটনার পর গণেশের মৃত্যুকে ঘিরে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে মুম্বাই পুলিশ। 


Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন