Logo
Logo
×

বিনোদন

যে কারণে বিয়ে ভাঙে অভিষেক-কারিশমার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৭:৩১ পিএম

যে কারণে বিয়ে ভাঙে অভিষেক-কারিশমার

বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী কারিশমা কাপুরের ২০০২ সালের অক্টোবরে বাগদান হয়। ২০০৩ সালের জানুয়ারি মাসে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা ছাড়াই সেই বাগদান ভেঙে যায়। একই বছরের পরবর্তী সময়ে কারিশমা কাপুর দিল্লির ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন।

বলিউডের বহুল আলোচিত এ প্রেমের সমাপ্তি ঘটলেও এর গল্প এখনো চলমান রয়েছে। অভিষেক বচ্চন ও কারিশমা কাপুরের বাগদান হওয়ার পরও শেষ পর্যন্ত বিয়ে পর্যন্ত গড়ায়নি। দুই দশকের বেশি সময় পেরিয়ে গেলেও সেই বিচ্ছেদ নিয়ে এখনো নানা আলোচনা-সমালোচনা চলমান। সম্প্রতি তাদের সম্পর্ক নিয়ে নতুন দাবি করেছেন প্রয়াত অভিনেতা মুকরির মেয়ে নাসিম মুকরি।

সাংবাদিক ভিকি লালওয়ানির পডকাস্টে নাসিম মুকরি দাবি করে বলেছেন, কারিশমা কাপুরের মা ও অভিনেত্রী ববিতা শুরু থেকেই সেই সম্পর্কের বিরোধিতা করেছিলেন। শুধু তাই নয়, বিয়ের আগেই অভিষেক বচ্চনকে কারিশমার নামে বড় অঙ্কের অর্থ স্থানান্তরের শর্তও দেওয়া হয়েছিল।

‘হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ সিনেমার শুটিংয়ের সময় অভিষেক ও কারিশমার প্রেমের শুরু হয়েছিল— পডকাস্টে ভিকি লালওয়ানি এমন প্রশ্নের দাবি নাকচ করে নাসিম মুকরি বলেন, ‘সিনেমার শুটিং শুরুর আগেই তাদের প্রেম হয়েছিল। শুটিংয়ের সময় দুজনের মধ্যে নিয়মিত যোগাযোগ ছিল।’

তিনি  বলেন, ‘ববিতা শুরু থেকেই এই সম্পর্কের বিরুদ্ধে ছিলেন। তিনি কারিশমাকে সম্পর্ক ভাঙতে বাধ্য করেন। তিনি বলেছিলেন— বিয়ের আগে অভিষেককে কয়েক কোটি টাকা কারিশমার নামে লিখে দিতে হবে, তবেই বিয়ে হবে। কারণ তখন কারিশমা অভিষেকের চেয়ে বড় তারকা ছিলেন।'

সেই একই পডকাস্টে পরিচালক সুনীল দর্শনও অভিষেক-কারিশমার সম্পর্ক নিয়ে কথা বলেছিলেন। সুনীল দর্শন বলেন, দুজনের মধ্যে রসায়নের কোনো অভাব ছিল না। তিনি বলেন, 'হ্যাঁ ম্যায়নে ভি পেয়ার কিয়া’ সিনেমা দেখলেই বোঝা যায়, তাদের অনস্ক্রিন রসায়ন বাস্তব জীবনের সম্পর্কেরই প্রতিফলন ছিল।'

এ পরিচালক বলেন, সম্পর্ক ভাঙার কারণ দুজনের ব্যক্তিগত দূরত্ব নয়, বরং বাইরের বিভিন্ন চাপ। তিনি বলেন, আমি ভেবেছিলাম সবকিছু ঠিকঠাকই চলছে। কিন্তু বাইরের নানা পরিস্থিতিই শেষ পর্যন্ত তাদের সম্পর্কে প্রভাব ফেলেছিল।'

কারিশমা যদি সত্যিই ভালোবাসতেন, তাহলে মায়ের শর্ত মেনে নিলেন কেন? ভিকি লালওয়ানি এমন প্রশ্নের জবাবে নাসিম মুকরি বলেন, 'মা যদি হিটলারের মতো হন, তাহলে মেয়েরা ভয় পেতেই পারে। অভিনেত্রীরকারিনা কাপুর মায়ের কর্তৃত্ব মেনে নেননি, আলাদা হয়ে গিয়েছিলেন। কিন্তু কারিশমা মায়ের সঙ্গেই ছিলেন।’

তিনি আরও বলেন, বিয়ের আগে একটি চুক্তির প্রস্তাবও ছিল। তার ভাষ্য, ‘শর্ত ছিল— বিয়ের আগে অভিষেককে নির্দিষ্ট পরিমাণ অর্থ দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে বিচ্ছেদ হলে কারিশমা কত টাকা পাবেন, সেটিও চুক্তিতে উল্লেখ থাকবে। কিন্তু বচ্চন পরিবার এতে রাজি হয়নি। এরপরই বাগদান ভেঙে যায়। পরে কারিশমা ব্যবসায়ী সঞ্জয় কাপুরকে বিয়ে করেন।’

Swapno

Abu Al Moursalin Babla

Editor & Publisher

Major(Rtd)Humayan Kabir Ripon

Managing Editor

Email: [email protected]

অনুসরণ করুন